শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Ryan Coogler Confirms Denzel Washington to Join Black Panther 3

বিনোদন | ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর মাধ্যমেই মার্ভেল ইউনিভার্সে ডেনজেল ওয়াশিংটন! তাঁর ‘স্বপ্নের চরিত্র’ নিয়ে কী বলছেন পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১৫ : ১৯Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? কিন্তু ঘটনা সত্যি! অস্কারজয়ী হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটন নিজেই মুখ ফসকে বলে ফেলেছেন যে তিনি কাজ করছেন ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এ! মার্ভেল এখনও কিছু ঘোষণা না করলেও, পরিচালক রায়ান কুগলার জানিয়ে দিলেন—এই চরিত্রটা তিনি শুরু থেকেই লিখেছেন শুধুমাত্র ডেনজেলের জন্য!

‘৭ পিএম ইন ব্রুকলিন উইথ কারমেলো অ্যান্থনি’ পডকাস্টে রায়ান কুগলার বলেন, “আমি প্রথম দিন থেকেই ওঁর (ডেনজেলের) সঙ্গে কাজ করতে চেয়েছি। উনি একজন জীবিত কিংবদন্তি, নিজের সংস্কৃতির উপর ওঁর প্রভাব তুলনারহিত। এই চরিত্রটা আমি অনেক আগে থেকেই ওঁকে ভেবেই লিখেছি।”

 

২০২৩ সালের নভেম্বরেই এক সাক্ষাৎকারে ডেনজেল ওয়াশিংটন বলেন, “রায়ান কুগলার আমার জন্য ব্ল্যাক প্যান্থার-এর পরবর্তী ছবির জন্য একটা চরিত্র লিখছেন।” আর ডেনজেলের এই মন্তব্যেই নেটপাড়ায় বিস্ময় ও খুশির তুফান ওঠে। পরে ভ্যারাইটি  অ্যাওয়ার্ডস সার্কিটে -এ তিনি স্বীকার করেন, এটা বলা ঠিক হয়নি। “আমি রায়ানকে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। সব শুনেটুনে ও বলল, ‘কোনও সমস্যা নেই।”


এই ছবির সঙ্গে ডেনজেলের একটা গভীর মানসিক সম্পর্কও রয়েছে। প্রয়াত চ্যাডউইক বোসম্যান একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন, ডেনজেল ছিলেন তাঁর জীবনের বড় অনুপ্রেরণা। বোসম্যান একবার বলেছিলেন—ডেনজেল ওয়াশিংটন তাঁর পড়াশোনার খরচ দিয়েছিলেন, যা তিনি কখনও ভুলবেন না।

 

৭০ বছর বয়সে ফের ‘ওথেলো’ নাটকে অভিনয়, স্টিভ ম্যাককুইনের সঙ্গে একটি সিনেমা, রায়ান কুগলারের ব্ল্যাক প্যান্থার ৩, ‘হ্যানিবল’-এর গল্প নিয়েও রয়েছে একটি ছবি । আর তারপরেই ডেনজেল ওয়াশিংটনের কথায়, “ব্যাস! এরপরেই অবসর নিয়ে নেব।”


এই অস্কারজয়ী অভিনেতার নিজের কথায়, “আর বেশি ছবিতে অভিনয় করব না। তবে যেটা করব, চাই সেটা যেন চ্যালেঞ্জিং হোক।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া