শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Netizens Slam Housefull 5 Director Tarun Mansukhani for Insensitive Comment on Deepika s Motherhood

বিনোদন | দীপিকার সন্তানের সঙ্গে কুকুরের তুলনা? ‘হাউজফুল ৫’-এর পরিচালককে তুলোধোনা করে কী বলছে নেটপাড়া?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১৪ : ৫৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যখন দীপিকা পাড়ুকোন নতুন মায়ের দায়িত্বে ব্যস্ত, তখন তাঁকে ঘিরেই শুরু হল এক বিস্ফোরক বিতর্ক। সদ্য প্রকাশ্যে এসেছে, ‘স্পিরিট’ ছবির অফার ফিরিয়ে দেওয়ার পিছনে নাকি ছিল ৮ ঘণ্টার কাজের সময় চাওয়া, মাতৃত্বের কারণে। দীপিকার এই পছন্দকে ঘিরে বলিউডের অন্দরে বহুজন তাঁর পাশে দাঁড়ালেও, হঠাৎই বিতর্কে জড়ালেন 'হাউসফুল ৫'-এর পরিচালক টারুন মানসুখানি।

একটি সাক্ষাৎকারে দীপিকার অবস্থানকে সমর্থন করতে গিয়ে তিনি বলেন, “আমিও চাই সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে, আমার কুকুরের সঙ্গে সময় কাটানোর জন্য।"

 

এই এক মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে উঠেছে গোটা নেটদুনিয়া। শুরু হয়েছে জোরদার সমালোচনা—একজন সদ্যোজাত শিশুর সঙ্গে কুকুরকে এক আসনে বসিয়ে কী বার্তা দিতে চাইলেন এই পরিচালক? আরেকজন লিখেছেন, “শিশু আর কুকুর এক জিনিস?”, “পুরুষেরা এখনও বুঝতেই পারে না মায়েদের জার্নিটা কতটা কঠিন!” নজর কেড়েছে অন্য এক নেট ব্যবহারকারীর মন্তব্যও – “এটা কি সমর্থন না কি ঠাট্টা? দীপিকাকে কটাক্ষ করলেন?”, “মন্তব্যটাই শিশু সুলভ!” একজন নেটপাড়ার বাসিন্দা তো লিখেই ফেললেন, “উনি বুঝতেই পারছেন না, সন্তানের যত্ন নেওয়া আর পোষ্যকে দেখাশোনা করার মধ্যে কতটা আকাশ–পাতাল ফারাক!”

 


প্রসঙ্গত, 'স্পিরিট' ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে একাধিক কারণ ছিল বলে দাবি এক পোর্টালের। টাকার অঙ্ক, তেলুগু সংলাপ আর কিছু 'গরমা গরম ' দৃশ্য নিয়েও দ্বিমত ছিল দীপিকার। তবে যেটা সবচেয়ে আলোচিত তা হল—দীপিকার স্পষ্ট শর্ত, তিনি দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করবেন। কারণ? মেয়ে দুয়ার যত্নে কোনও ফাঁক রাখতে চান না তিনি। প্রথমে তাঁকে ‘অপেশাদার’ তকমা দিলেও পরে বলিউডের অন্দর থেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন অজয় দেবগণ ও মণি রত্নম-এর মতো বিশিষ্টরা।


তবে বিতর্ক, সমালোচনার ভিড় সরিয়ে দীপিকা কিন্তু এগিয়ে চলেছেন নিজের ছন্দে। সদ্য ঘোষণা হয়েছে, তিনি শীঘ্রই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-এর সঙ্গে অ্যাটলির পরবর্তী অ্যাকশন ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন। টিজারেই ধরা পড়েছে দীপিকার ঝাঁপ দেওয়া স্টান্ট দৃশ্য, যা আবার প্রমাণ করছে—মা হলেও তিনি একাধারে একজন 'অ্যাকশন-কুইন'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া