শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

No Personal Ties with Calendar Girls— Vijay Mallya Breaks Silence on Deepika Padukone and Katrina Kaif

বিনোদন | দীপিকা থেকে ক্যাটরিনা— কিংফিশার ক্যালেন্ডার মডেলদের সঙ্গে কতটা মাখোমাখো সম্পর্ক ছিল? খুল্লম খুল্লা বিজয় মালিয়া!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১৪ : ৩০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ—কে ছিল না সেই ক্যালেন্ডারে? কিংফিশার ক্যালেন্ডার মানেই ছিল গ্ল্যামার, সাহস আর ভবিষ্যতের বলিউড তারকার আভাস। সম্প্রতি এক দীর্ঘ পডকাস্টে সেই কালজয়ী ক্যালেন্ডার নিয়ে মুখ খুললেন বিতর্কিত শিল্পপতি বিজয় মালিয়া। ফাঁস করলেন ক্যালেন্ডারের আড়ালে লুকিয়ে থাকা তাঁর স্বপ্নের মার্কেটিং স্ট্র্যাটেজি।“আমরা ঠিক মেয়েদেরই বেছে নিয়েছিলাম,”—সোজাসাপটা স্বীকারোক্তি মাল্যর। বললেন, “দীপিকা হোক বা ক্যাটরিনা—সবাই আমাদের ক্যালেন্ডারে ছিল, তারা তখনই ছিল স্টার ম্যাটেরিয়াল।”

 

বিজেপি সাংসদ ও শিল্পপতি থেকে পরবর্তীকালে ঋণখেলাপি ও বিতর্কে জড়ানো বিজয় মাল্য, একসময় ছিলেন কর্পোরেট জগতের গ্ল্যামার আইকন। আর সেই ব্র্যান্ড বিল্ডিংয়ের অন্যতম হাতিয়ার ছিল কিংফিশার ক্যালেন্ডার, যা শুরু হয় ২০০৩ সালে, বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার অতুল কাসবেকরের ক্যামেরায়।

 

তবে ক্যালেন্ডার নিয়ে ব্যক্তিগত কোনও স্বার্থ ছিল না বলেই দাবি বিজয় মালিয়ার। বললেন, “আমি এটা করেছিলাম শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের জন্য। এতে আমার কোনও ব্যক্তিগত লাভ ছিল না। কিন্তু ব্র্যান্ড কিংফিশারের জন্য এটা ছিল দুর্দান্ত মার্কেটিংয়ের অস্ত্র।”

 

বিভিন্ন সময় ক্যালেন্ডারে থাকা মডেলদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে উঠেছিল নানা গুজব। কিন্তু সে জল্পনাও উড়িয়ে দিলেন মাল্য। বললেন, “ মডেলরা সম্পূর্ণ ক্যালেন্ডারের জন্যই ছিল, এর বাইরে কিছু নয়।”

 

তবে শুধু ক্যামেরার ফ্রেমেই আটকে থাকেননি সেই মডেলরা। দীপিকা পাড়ুকোনকে ২০০৬ সালের ক্যালেন্ডারেই দেখে নিয়েছিল ইন্ডাস্ট্রি, ঠিক যেমন ক্যাটরিনাকে ২০০৩ সালে। এরাই পরে বলিউডের প্রথম সারির নায়িকা হন।

 

এমনই ছিল এই ক্যালেন্ডারের গুরুত্ব যে সেটার ছায়া পড়ে ২০১৫ সালে মধুর ভান্ডারকরের ছবি ‘ক্যালেন্ডার গার্লস’-এও। যেখানে দেখানো হয়, কীভাবে গ্ল্যামার ও গ্লোরির মোড়কে একাধিক তরুণী মডেল খুঁজে পায় তারকা হবার রাস্তা, আর কখনও কখনও ডুবে যায় অন্ধকারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া