শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan shared what Amitabh Bachchan told him about the theatre-only release idea of Sitaare Zameen Par details inside

বিনোদন | ওটিটির ডাক ফেরালেন আমির, বড়পর্দা বাঁচাতে শুধুই প্রেক্ষেগৃহে ‘সিতারে জমিন পর’, শুনেটুনে এ কী বললেন অমিতাভ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১৩ : ২৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তিন বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে প্রত্যাবর্তন ঘটছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ জুন, শুধুমাত্র প্রেক্ষাগৃহে।

 

এই যুগে যেখানে বেশিরভাগ ছবি মুক্তির কদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে যায়, সেখানে আমিরের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ব্যতিক্রমী ও সাহসী। আর এই কঠিন পথে তাঁকে ভরসা দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন।

 

আমির একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চেয়েছিলেন তাঁর ছবি প্রেক্ষাগৃহেই মুক্তি পাক, কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয়। এই প্রসঙ্গে আমির বলেন, “আমি সিনেমার ভক্ত, সিনেমাকে বিশ্বাস করি। তাই প্রেক্ষাগৃহেই ছবির মুক্তি চাই। এটা বড় ঝুঁকি, অনেক টাকার বিষয়। যদি প্রি-সেলস থেকে লাভ না হয় আর ছবি না চলে, তাহলে বড় ক্ষতির আশঙ্কা আছে। তবু আমি দর্শকের উপর বিশ্বাস রাখছি।”

 

তিনি আরও বলেন, ওটিটি নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে একটা বিষয় তাঁকে ভাবিয়ে তোলে—“ছবিগুলো মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই ওটিটিতে চলে যায়। তাহলে দর্শক প্রেক্ষাগৃহে যাবে কেন?”এই সিদ্ধান্তে পৌঁছতে আমির খানকে মানসিক জোর দিয়েছেন অমিতাভ বচ্চন।
“ওই দোদুল্যমান অবস্থায় অমিতাভ বচ্চন আমায় বলেছিলেন, ‘যদি সিনেমাকে সত্যিই ভালবাসো, তাহলে নিজের বিশ্বাসে অটল থাকো।’ আমি সেই কথাতেই সাহস পেয়েছি।”

 

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পার’-এর মতোই এই ছবিতেও থাকবে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। ছবির কাহিনিতে আমির খান অভিনয় করছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে তৈরি করেন একটি দল।

 

এই ছবিটি স্প্যানিশ চলচ্চিত্র ‘কাম্পিওনেস’-এর অনুপ্রেরণায় তৈরি। পরিচালনায় রয়েছেন আর. এস. প্রসন্ন। প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস। ছবিতে থাকছেন ১০ জন নতুন মুখ—আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মঙ্গেশকর।

 

এই সময়ে দাঁড়িয়ে যখন নির্মাতারা দ্রুত ওটিটির পথ নিচ্ছেন, তখন আমির খান একাই লড়ছেন হলে দর্শক ফেরাতে। তাঁর এই পদক্ষেপ শুধু নিজের ছবির জন্য নয়, গোটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক বড় বার্তা।

 

তিনি বলছেন—সিনেমাকে ভালবাসলে হলে যান। আমরা সিনেমা বানাই, শুধু দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য।সিনেমার ভবিষ্যৎ কোন পথে হাঁটবে, তা ঠিক করে দিতে পারে এই একটাই পদক্ষেপ। এবার দর্শকের পালা—তারা কি এই ডাকে সাড়া দেবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া