শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Manosi Sengupta returns to new serial within three months of becoming a mother

বিনোদন | মা হওয়ার তিন মাসের মধ্যেই শুটিংয়ে হাজির মানসী সেনগুপ্ত! কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর? কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Akash Debnath ০৬ জুন ২০২৫ ১৬ : ৫১Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: ১৯ মার্চ দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, মা হওয়ার তিন মাস সম্পূর্ণ হওয়ার আগেই নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী। এর আগেই অবশ্য সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে মানসী সেরে ফেলেছেন ফটোশুট। তবে এবার কোন চ্যানেলের কোন ধারাবাহিকের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মানসী?

আর কিছুদিনের মধ্যেই স্টার জলসায় শুরু হচ্ছে রাজরাজেশ্বরী রাণী ভবানী। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন মানসী সেনগুপ্ত। ইতিমধ্যেই তাঁর লুকের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন, তা বোঝাই যাচ্ছে। তবে এই ধারাবাহিকের ইতিবাচক নাকি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন মানসী, তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, উল্লেখ্য এই ধারাবাহিকে দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়কেও। শোনা যাচ্ছে জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকের একাধিক সদস্যকে দেখা যাবে রাজরাজেশ্বরী রাণী ভবানীতে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল। 

এর আগে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছিলেন মানসী, সেই সময় তিনি জানিয়েছিলেন, মা হওয়ার পর খুব বেশি দিনের বিরতি নেবেন না। কয়েক মাসের মধ্যেই কাজে ফেরার ইচ্ছে ছিল তাঁর। যেমন ভাবা, তেমন কাজ। বাড়িতে নবজাতককে সামলে আবার আগের মতোই নিজের প্রিয় জায়গা শুটিং ফ্লোরে ফিরেছেন মানসী। এর আগে মা হওয়ার কয়েক মাসের মধ্যেই কাজ শুরু করতে দেখা যায় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকেও। মাতৃত্ব যে আসলে এখন কোনও কাজের জন্য বাধা নয়, তা বারবার প্রমাণ করছেন টলিউডের একাধিক তারকারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া