শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Chirodini Tumi J Amar: A new enemy enters in Arya-Aparna s life

বিনোদন | বন্ধুর ছদ্মবেশে ভয়ঙ্কর শত্রু! অতীতের প্রতিশোধ নিতে আর্য-অপর্ণার সম্পর্ক শেষ করতে আসছে কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৫ জুন ২০২৫ ২১ : ৫৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নতুন মোড়। সম্পর্কের জটিলতা, ভালবাসার পরীক্ষা আর ষড়যন্ত্রের ছায়া—সব মিলিয়ে গল্প এখন উত্তেজনার চূড়ায়। আর্য সিংহ রায় ও অপর্ণা রায়ের সম্পর্ক যখনই খানিকটা স্থিতি পেতে চলেছিল, ঠিক তখনই তাদের জীবনে অনুপ্রবেশ করল এক রহস্যময় ব্যক্তি—মেঘরাজ। তবে সে শুধুমাত্র তৃতীয় ব্যক্তি নয়, বরং আর্যর সর্বনাশ ঘটানোই যার একমাত্র উদ্দেশ্য।

 

দর্শকের মনে প্রশ্ন, কে এই মেঘরাজ? কেন সে এতটা ক্ষিপ্ত আর্যর উপর? নিছক ব্যক্তিগত প্রতিহিংসা না‌ কি অতীতের কোনও গভীর গোপন সম্পর্ক লুকিয়ে আছে এর পেছনে?

 

'মেঘরাজ'-এর চরিত্রে অভিনয় করছেন সুতীর্থ সাহা। এর আগেও বিভিন্ন নেতিবাচক চরিত্রে তাঁকে দেখা গেলেও, মেঘরাজ চরিত্রটি যেন একেবারে অন্যরকম। ঠান্ডা মাথার ষড়যন্ত্রকারী, তীক্ষ্ণ বুদ্ধির খেলোয়াড় এবং ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ এই চরিত্রে সুতীর্থকে দেখা যাবে এক সম্পূর্ণ নতুন রূপে। নিজেও চরিত্রটি নিয়ে দারুণ উত্তেজিত তিনি।

 

একদিকে মানসিক টান, অন্যদিকে দূরত্ব। একে অপরকে এখনও ভালবাসলেও বাস্তবের পথ যেন ভিন্ন দিকে মোড় নিচ্ছে আর্য ও অপর্ণার। দর্শক যাঁরা এই জুটিকে পর্দায় দেখেই আবেগে ভেসেছেন, তাঁদের জন্য এটা নিঃসন্দেহে দুশ্চিন্তার বিষয়। টিআরপি তালিকায় ধারাবাহিকটি দারুণ সাড়া ফেললেও, গল্পের এই মোড় কি সম্পর্কের চূড়ান্ত ভাঙন ডেকে আনবে?

 

 সূত্র বলছে, আর্যর অতীতের সঙ্গে জড়িয়ে আছে মেঘরাজের আগমন। ব্যক্তিগত হিংসা না কি পারিবারিক ষড়যন্ত্র—সব রহস্যের জবাব লুকিয়ে আছে সামনের পর্বগুলোতে। কীভাবে আর্যর বিরুদ্ধে ফাঁদ পাতছে মেঘরাজ? অপর্ণা কি বুঝতে পারবে তার সত্যিকারের রূপ না কি তাদের প্রেম আবার এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে?

 

ধারাবাহিক প্রেমীদের জন্য এ এক রুদ্ধশ্বাস পর্বের সূচনা। সামনে যে আরও বড় চমক অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য। মেঘরাজের খল-অভিনয়, আর্যর বিপদের ঘন ছায়া এবং অপর্ণার দোটানার মধ্যেই এবার গড়ে উঠবে ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন অধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া