শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৮ : ২১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একটা সময় ছিল, যখন নতুন গল্প মানেই রিমেকের হুমকি। সাত এবং আটের দশকে ভারতের সিনেমা জগতে ‘মৌলিকত্ব’ ছিল যেন এক বিলাসিতা। দক্ষিণ ভারতের চলচ্চিত্রশিল্প, যা আজ ‘প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার’-এর পরপর উদাহরণ তৈরি করছে, তারাও একসময় বলিউডেরই ছায়াপথ ধরে হাঁটত। এমনটাই দাবি করলেন প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “প্রথম দিকে পুরো দক্ষিণ ভারত — তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় — সবাই মিলে অমিতাভ বচ্চনের ছবির রিমেক বানাত। রাজিনীকান্ত, চিরঞ্জীবী, এনটি রামা রাও থেকে শুরু করে রাজকুমার — প্রত্যেকেই ওই সময় অমিতাভের ছবির ওপর নির্ভর করতেন।” আর এভাবেই তৈরি হয়েছে দক্ষিণের নায়কদের সেই ‘ঈশ্বর’ ইমেজ। ভার্মার ভাষায়, “এই ‘মসলা’ ফর্মুলা আর থামেনি দক্ষিণে। আজও সেই রেশ বহন করছে বহু সিনেমা।”
একদিকে যখন ’৯০-র দশকে অমিতাভ খানিকটা বিরতি নেন, ঠিক তখনই বলিউডে ঢুকে পড়ে মিউজিক কোম্পানিগুলো। শুরু হয় এমন সিনেমার তৈরি, যেগুলোর উদ্দেশ্য কেবল গান বিক্রি করা — আর তারই ফসল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ টাইপ হিট। সেই সময়েই এক নতুন বলিউড তরুণ প্রজন্ম গড়ে তুলছিল তাদের চেনা সিনেমা ভাষা — যার মূল চালিকাশক্তি ছিল ইংরেজি জানা, শহুরে বড় হওয়া, আর বিদেশি ছবির প্রতি এক প্রবল আকর্ষণ।
রাম গোপাল ভার্মা বলেন, “দক্ষিণের বেশিরভাগ মূলধারার বাণিজ্যিক ছবির পরিচালকেরা সিনেমা সম্পর্কে জ্ঞানের পরিধি তুলনামূলকভাবে কম। তাঁরা সিনেমা নিয়ে আমাদের মতো করে আলোচনা করতে পারেন না। তাঁদের শিকড় অনেক বেশি ‘গ্রাউন্ডেড’। এটা ভাল-খারাপ বলছি না, কিন্তু পার্থক্য তো আছেই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি