শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Babil Khan and Alaya F to team up for a gripping crime thriller based on true events

বিনোদন | প্রেমের, ভূতের ছবি নয়! আলেয়ার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কোন সত্যি গল্পকে পর্দায় আনছেন ইরফান-পুত্র?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৭ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে নতুন জুটি আসতেই থাকে, কিন্তু এবারেরটা যেন একেবারে জমে ওঠার মতো! প্রজন্মের নতুন মুখ ইরফান খানের ছেলে বাবিল খান এবং অভিনেত্রী আলেয়া এফ–এর ফ্রেশ জুটি এবার একসঙ্গে পর্দা কাঁপাতে প্রস্তুত। তবে ভুল করে বসবেন না—এটা কোনও প্রেমের গল্প নয়! বরং একেবারে হাড় হিম করা ক্রাইম থ্রিলার, তাও আবার বাস্তব ঘটনার উপর ভিত্তি করে।

 

বিশ্বস্ত সূত্রের খবর, ছবির নাম এখনও ঠিক না হলেও পরিচালকের নাম ঠিক হয়ে গেছে—বোধায়ন রায়চৌধুরী, যিনি এর আগে ‘সেক্টর ৩৬’–এর স্ক্রিপ্ট লিখে নজর কেড়েছিলেন এবং পরিচালনা করেছিলেন ‘তালাখো মে এক’। ছবিটি একটি সত্য ঘটনার আধারে তৈরি ক্রাইম থ্রিলার—যেখানে থাকবে চমকপ্রদ মোড়, বাস্তবের অন্ধকার, আর তাতেই জড়িয়ে পড়বেন বাবিল ও আলেয়া।

 

শেষবার বাবিলকে দেখা গিয়েছিল ‘লগআউট’ ছবিতে, যা মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম জি৫–এ। সেই ছবিতে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। তবে সম্প্রতি শোনা গেছে, পরিচালক সাই রাজেশ–এর সঙ্গে একটি ছবিতে কাজ ছেড়ে বেরিয়ে এসেছেন বাবিল। যদিও দু’জনেই জানিয়েছেন, “সব ঠিক আছে”—এটি শুধুই কিছুদিনের বিশ্রামের সিদ্ধান্ত।

 

অন্যদিকে, আলেয়া এফকে শেষবার দেখা গিয়েছিল ‘শ্রীকান্ত’ ছবিতে, যেখানে তিনি অভিনয় করেন রাজকুমার রাও–এর বিপরীতে। ছবিটি ছিল বাস্তব চরিত্র শ্রীকান্ত বোল্লা–র জীবন অবলম্বনে নির্মিত। নির্মাতাদের মতে, বাবিল খান ও আলয়া এফ–এর এই ফ্রেশ জুটিকে রূপোলি পর্দায় একসঙ্গে দেখা মানেই সিনেমাপ্রেমীদের জন্য এক ভিজ্যুয়াল ট্রিট! বাস্তব ঘটনা ঘিরে তৈরি এই টানটান থ্রিলারে তাঁদের রসায়ন কেমন জমে, তা দেখার অপেক্ষায় এখন গোটা বলিউড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া