শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৬ : ৪৫Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: হল ভর্তি দর্শক, সিলভার স্ক্রিনে হুড়োহুড়ি, পপকর্নের গন্ধ—একটা সময়ে এগুলোই ছিল প্রেক্ষাগৃহে ছবি দেখার মন্ত্রমুগ্ধ করা অভিজ্ঞতা। কিন্তু আজ সিনেমা ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে পড়েছে এক নিঃশব্দ সংকট। একের পর এক মাল্টিপ্লেক্স ফাঁকা পড়ছে, দর্শক হারাচ্ছে হল। স্ট্রিমিং প্ল্যাটফর্মের রমরমা, টিকিটের দাম, মৌলিক গল্পের অভাব—সব মিলিয়ে আজ প্রেক্ষাগৃহ যেন পরিণত হয়েছে এক বিস্মৃত চর্চায়।
তবে এই অবস্থায় যেখানে সিনেমার প্রতি নিবেদিতপ্রাণরা ‘থিয়েটার-কালচার’-এর জন্য লড়ছেন, সেখানে একজন অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি একেবারে ভিন্ন পথ ধরেছেন—একটি নিঃশব্দ প্রতিবাদ। যিনি ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গুডফেলাস’, ‘দ্য আইরিশম্যান’-এর মতো মাস্টারপিস উপহার দিয়েছেন, তিনিই এখন আর হলমুখো হন না। না, তিনি সিনেমার প্রতি ভালবাসা হারাননি—বরং হারিয়ে যাওয়া সিনেমা অভিজ্ঞতাটার জন্যই এই দূরত্ব।
সম্প্রতি প্রখ্যাত ফিল্ম ক্রিটিক পিটার ট্র্যাভার্স-এর সঙ্গে এক আলাপচারিতায় স্করসেসি জানান, কেন তিনি এখন আর প্রেক্ষাগৃহে যান না। পরে এই প্রসঙ্গে ট্র্যাভার্স বলেন, “আমি ওঁকে জিজ্ঞেস করেছিলাম—‘তুমি এখন আর প্রেক্ষাগৃহে যাও না কেন?’ শোনামাত্রই উনি একেবারে ‘রেজিং বুল’ মুডে চলে গেল। ফোনে কথা, টিকিট কেটে বেরিয়ে স্ন্যাক্স আনতে যাওয়া, সোডার বড় গ্লাস নিয়ে ঢোকা, আর এসবের মধ্যে অভিনেতাদের সংলাপই শোনা যায় না—এই নিয়েই ভীষণ বিরক্ত উনি।”
স্করসেসির চোখ একটু থমথমে হয়ে ওঠে। তিনি বলেন, “হ্যাঁ, আমরাও হয়তো একসময় প্রেক্ষাগৃহে ছবি দেখতে দেখতে কথা বলতাম। কিন্তু সেই কথা ছবি নিয়েই হতো—গল্প, দৃশ্য, সেই আনন্দ নিয়ে আলোচনা। এখন তো কেউ সিনেমার প্রতি মন- নেই!”
এই কোলাহলের থেকে নিজেকে সরিয়ে নিয়ে স্করসেসি গড়ে তুলেছেন নিজের এক ব্যক্তিগত সিনেমা আশ্রম—একটি সিনেমার ঘর! বাড়ির ভেতরেই বানিয়েছেন অত্যাধুনিক স্ক্রিনিং রুম, দেওয়াল সাজিয়েছেন ক্লাসিক সিনেমা পোস্টার আর স্মারক সংগ্রহে। সেখানেই এখন তিনি পুরনো সিনেমা দেখেন, নতুন ছবির আবিষ্কারে মগ্ন থাকেন, একেবারে নিজের ছন্দে।
তাঁর এই সরে যাওয়া আসলে এক রকম ভালবাসারই প্রতিফলন। এই ‘সিনেমার সাধু’ সিনেমাকে ছাড়েননি—সিনেমার সেই হারিয়ে যাওয়া পরিবেশ, শ্রদ্ধা আর একাগ্রতার অভাবকেই যেন বিদ্রোহ জানিয়েছেন নিঃশব্দে।
সিনেমা কি তবে একান্তের অভিজ্ঞতায় পরিণত হচ্ছে? নাকি আমাদেরই ফিরিয়ে আনতে হবে সেই হারানো হল-কালচার?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি