শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan to Play a Superhero in Lokesh Kanagaraj s Next Movie

বিনোদন | হৃতিক-শাহরুখের পর এবার সুপারহিরো আমির! কোন পরিচালকের নির্দেশে কী সুপারপাওয়ার নিয়ে পর্দা কাঁপাবেন ‘মিঃ পারফেকশনিস্ট’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৫ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০ জুন মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পার’। ছবির প্রচারে এসে একের পর এক বিস্ফোরক ঘোষণা করলেন আমির খান। কারও ধারণাতেও ছিল না যে এই পর্দার ‘মিঃ পারফেকশনিস্ট’ একদিকে যেমন প্রস্তুত হচ্ছেন সুপারহিরো অবতারে হাজির হতে, অন্যদিকে আবার আজও বুকের ভেতর আগুনের মতো জ্বলছে তাঁর ‘মহাভারত’ স্বপ্ন।

 


জল্পনা চলছিল দীর্ঘদিন। এবার আমির নিজেই সিলমোহর দিলেন খবরটিতে। তামিল ব্লকবাস্টার ‘বিক্রম’, ‘লিও’, ‘মাস্টার’ ও ‘কাইথি’-র পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি—একটি সুপারহিরো অ্যাকশন ফিল্মে! “লোকেশ আর আমি একসঙ্গে কাজ করছি। এটা বড় মাপের অ্যাকশনধর্মী সুপারহিরো ছবি হবে। শুটিং শুরু হবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে। এখনই বেশি কিছু বলা যাবে না—এটা দু'বছর পরের গল্প,” মন্তব্য আমিরের। স্বভাবতই আমিরের এই ঘোষণায় সমাজমাধ্যম কার্যত উত্তাল।


 

“সিনেমা নয়, এক মহাযজ্ঞ”—মহাভারতের কথা বলতে গিয়ে কণ্ঠ কাঁপল আমিরের।  এ যেন শুধুই আর এক বড় বাজেটের ছবি নয়। “মহাভারত বানানো মানে একটা সিনেমা বানানো নয়... এটা এক যজ্ঞের মতো,” বললেন আমির খান। তাঁর স্বপ্ন আজ থেকে নয়, ২৫ বছর ধরে তিনি এই ভাবনাটাকে বয়ে নিয়ে চলেছেন। তাঁর কথায়, “এই ছবিটা তৈরি করতে গেলে শুধু পয়সা নয়, লাগে অধ্যবসায়, মানসিক প্রস্তুতি, আত্মিক উপলব্ধি। আমি এখনও সেই জায়গায় পৌঁছইনি। তবে চেষ্টা চলছে।” কাস্টিং নিয়ে প্রশ্ন উঠতেই স্পষ্ট উত্তর, “এই মুহূর্তে কোনও নাম বললে ভুল হবে। কারণ এখনও চিত্রনাট্যের কোনও পোক্ত কাঠামো তৈরি হয়নি।”

 

 

অন্যদিকে, আমির এও জানিয়েছেন, ‘পিকে ২’ নয়, আসছে দাদাসাহেব ফালকের বায়োপিক। অনেকেই ভেবেছিলেন 'পিকে'-র সিক্যুয়েল হয়তো তৈরি হচ্ছে। কিন্তু আমির জানিয়ে দিলেন, “না, ‘পিকে ২’ নিয়ে কোনও প্ল্যান নেই। তবে রাজু (হিরানি) আর আমি মিলে দাদাসাহেব ফালকে নিয়ে একটি ছবি করছি।” অর্থাৎ, ভারতীয় সিনেমার জনককে নিয়ে আসছে এক ঐতিহাসিক প্রোজেক্ট, যা আবারও এক করিশ্মাময় পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে।

 

 ‘তারে জমিন পার’ থেকে ‘সিতারে জমিন পার’—এক নতুন আকাশে পা রাখতে চলেছেন আমির। আর. এস. প্রসন্ন পরিচালিত ‘সীতারে জ়মিন পার’ মুক্তি পাবে ২০ জুন। এটি ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জ়মিন পার’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল। আবারও এক আবেগঘন গল্পে দেখা যাবে আমিরকে। তবে এবার শিক্ষার গল্পের সঙ্গে থাকবে খেলাধুলোর স্পর্শ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া