শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৪ : ০৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: পরিচালনার মূল অর্থ কী? ‘হাউজফুল ৫’-এর পরিচালক তরুণ মনসুখানিকে বুঝিয়েছিলেন ‘কিং খান’। যে পরামর্শ পেয়ে বদলে গিয়েছিল তাঁর জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মহামূল্যবান পরামর্শ ফাঁস করলেন খোদ এই পরিচালক।
‘হাউসফুল ৫’-এর মুক্তি নিয়ে ব্যস্ত পরিচালক তরুণ মনসুখানি। কিন্তু এই মুহূর্তে তিনি ফিরলেন তাঁর ফিল্মমেকিং কেরিয়ারের শুরুর দিনে— আর সেই সময়ের সবচেয়ে মূল্যবান শিক্ষা যিনি দিয়েছিলেন, তিনি আর কেউ নন, শাহরুখ খান। তরুণ বললেন স্পষ্ট করে— “পরিচালনা বলতে আমরা যা বুঝি, সেটিং, ক্যামেরা—সেটা মাত্র ১% বাকি ৯৯% হল মানুষের ম্যানেজমেন্ট। এটা বলেছিলেন শাহরুখ খান, আর আমি সেটা জীবনের মন্ত্র করে নিয়েছি।”
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হো’, ‘কভি আলবিদা না কহেনা’— শাহরুখ অভিনীত একাধিক ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন তরুণ। তিনি বলেন, “শাহরুখের সঙ্গে একটা দিনও এমন যায়নি যেখানে শুট বাকি থেকে গিয়েছে। শেডিউল অনুযায়ী সম্পূর্ণ দৃশ্যের শুট শেষ করেই ছাড়ত শাহরুখ। ওর মধ্যে আলাদা একটা একাগ্রতা রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “শাহরুখ কখনও শুধুই একজন তারকা নন। আমি দেখেছি ও নিজে চেয়ার তুলছে, শুটিংয়ের শেষে সেটের সব চেয়ার গুটিয়ে দিতে সাহায্য করছে, একজন সহকারী পরিচালকের মতো সেটে থাকে শাহরুখ।” তবে শুধু সেটেই নয়, কাজের ফাঁকে জোকস বলা, টিমকে উৎসাহ দেওয়া, ছোটখাটো কাজেও হাত লাগানো—এসবই শাহরুখের ব্যক্তিত্বের অঙ্গ বলেই মনে করেন তরুণ।
শাহরুখের শেখানো শিক্ষা নিয়েই এবার বড় পর্দায় ফিরছেন তরুণ মনসুখানি ‘হাউসফুল ৫’ নিয়ে— বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি। একেবারে তারকাময় কাস্ট— অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, নিকিতিন ধীর—এ যেন রীতিমতো চাঁদের হাট।
‘হাউসফুল ৫’-এর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, আর বড়পর্দায় এই ছবি মুক্তি পাচ্ছে ৬ জুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি