শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুন ২০২৫ ১৩ : ৩৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সারার চোখে সেরা দম্পতি কারা?
মুম্বইয়ে 'মেট্রো ইন দিনো' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সারা আলি খানকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় 'বলিউডে তাঁর প্রিয় দম্পতি কারা? যাঁরা বিবাহিত এবং সফল? এই প্রশ্ন শুনে, সারা প্রথমে এমন ভাবে প্রতিক্রিয়া জানালেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না। এরপরে, যখন সারা বুঝতে পারলেন, তিনি বললেন- 'আমার বাবা এবং করিনা'। অর্থাৎ তাঁর চোখে সইফ এবং করিনা প্রিয় বিবাহিত দম্পতি। যদিও অভিনেত্রীর এই জবাব সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি।
হবু মা কিয়ারাকে উপহার আলিয়ার
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বহু বছর আগে প্রেম ভেঙেছে আলিয়া ভাটের। এখন দু'জনেই নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। এবার প্রাক্তনের হবু সন্তানের জন্য উপহার পাঠালেন আলিয়া। বাচ্চাদের পোশাক বিপননী সংস্থা 'এড মাম্মা'র মালকিন আলিয়া ভাট। সেই প্রেক্ষিতেই বলিউডের সমস্ত হবু মায়েদের সন্তানের জন্য আগাম উপহার পাঠান অভিনেত্রী। বাদ পড়লেন না সিদ্ধার্থের স্ত্রী কিয়ারাও। উপহার সমেত এক মিষ্টি বার্তাও লিখেছেন তিনি। সেই চিঠিতে লেখা- "প্রিয় কিয়ারা, নতুন এই জার্নিতে তোমাকে অসংখ্য শুভেচ্ছা আর আলিঙ্গন। বেশ কিছু আরামদায়ক উপহার একসঙ্গে পাঠালাম। নিজের যত্ন নিও। যতটা পারো বিশ্রাম নাও।" পালটা আলিয়ার পাঠানো উপহারের ছবি সমাজমাধ্যমে ভাগ করে ধন্যবাদ জানিয়েছেন কিয়ারা আদবানিও।
কবে আসছে 'রাজনীতি ২'?
অজয় দেবগণ, রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, ক্যাটরিনা কইফ অভিনীত ‘রাজনীতি’ মুক্তি পেয়েছিল ২০১০ সালের ৪ জুন। ছবি মুক্তির ১৫ বছর পর পরিচালক রাজনীতি দ্বিতীয় পর্ব মুক্তি নিয়ে মুখ খুললেন। এই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক প্রকাশ ঝা এক সাক্ষাৎকারে বলেন, "রাজনীতির যাত্রা তো অনন্তকালের, এটা চলতেই থাকবে। 'রাজনীতি ২'-র জন্য একটি পরিকল্পনা ছিল প্রথম থেকেই। যদিও অভিনেতাদের নিয়ে এখনও চিন্তা-ভাবনা হয়নি, তবে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি