শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Celebrities react and Mourn over Stampede Kills 11 Ahead of RCB s IPL Celebration

বিনোদন | বেঙ্গালুরুর মৃত্যু মিছিলে স্তব্ধ কমল হাসন, চোখের জলে ভিজল মাধবনের বার্তা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৩ : ০৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ঝলমলে এক আনন্দের দিন মুহূর্তে রূপ নিল বিভীষিকায়! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১১ জন, গুরুতর আহত কমপক্ষে ৪৭!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয় – গোটা শহরের কাছে যেন ছিল এক উৎসব। কিন্তু বুধবার সন্ধ্যায় সেই উৎসবের মুখেই নেমে এল মৃত্যু। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশাল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন, গুরুতর আহত হন অন্তত ৪৭ জন। স্টেডিয়ামে তখন প্রস্তুতি চলছিল জয় উদ্‌যাপনের, খেলোয়াড়দের অভ্যর্থনা জানানোর। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের সমুদ্র এক সময় ভেঙে পড়ে বিশৃঙ্খলায়। পদপিষ্ট হয়ে নিহত ১১ দর্শক।

 

এই ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া। একের পর এক বলিউড তারকা ও ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

আর. মাধবনের হৃদয়বিদারক প্রতিক্রিয়া -নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লিখেছেন, “এটা ভীষণ হৃদয়বিদারক। শোকস্তব্ধ পরিবারদেরকে জানাই গভীর সমবেদনা। সকলকে অনুরোধ করছি গুজবে কান দেবেন না, দয়া করে প্রশাসনের দিকনির্দেশ মেনে চলুন।”

 

কমল হাসনের লেখায় ফুটে উঠল বেদনার সুর। টুইটারে কমল লিখেছেন, “বেঙ্গালুরুর এই হৃদয়ভাঙা ট্র্যাজেডিতে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারগুলির প্রতি রইল আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই করি।”

 

 

চোখ এড়ায়নি বিবেক ওবেরয়ের আবেগঘন পোস্ট - এক দীর্ঘ বার্তায় বিবেক লিখেছেন, “বেঙ্গালুরুর এই পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানোদের জন্য আমাদের হৃদয় বিদীর্ণ। ক্রিকেটের জয়কে কেন্দ্র করে হওয়া এই উৎসবে এমন মৃত্যু সত্যিই মর্মান্তিক। পরিবার ও প্রিয়জনেরা যাঁরা এই অপূরণীয় ক্ষতির মুখোমুখি, তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শক্তির বার্তা রইল।”

 

 

 

বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন -  স্টেডিয়ামে উপস্থিত থাকা কোহলি ইনস্টাগ্রামে লেখেন, “শব্দ নেই... ভীষণ ভেঙে পড়েছি।” তিনি আরসিবি-র তরফে দেওয়া অফিশিয়াল বিবৃতিও শেয়ার করেন, যেখানে এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে।

 

 

প্রসঙ্গত দিন শুরু হয়েছিল কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার হাতে খেলোয়াড়দের সংবর্ধনার মধ্য দিয়ে। কিন্তু স্টেডিয়ামে পৌঁছনোর আগেই সবকিছু ওলটপালট। ট্র্যাজেডির কারণে বাতিল করে দেওয়া হয় বাকি উদ্‌যাপন। দর্শকদের উদ্দেশে ট্রফি প্রদর্শন করেন কেবল কোহলি ও অধিনায়ক রাজত পাটিদার।

 

 

দেশজুড়ে যখন উৎসব হওয়ার কথা ছিল, তখনই ছেয়ে গেল শোকের ছায়া। ইতিহাসের পাতায় আরসিবি-র প্রথম আইপিএল ট্রফি জয়ের দিনটা চিরকাল থেকে যাবে এক বিষাদের দিন হিসেবেই।

 

এই ঘটনায় এখন বড় প্রশ্ন তুলেছে জননিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের প্রস্তুতি। কে নেবে এইসব মৃত্যুর দায়?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া