শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুন ২০২৫ ১২ : ৪৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: আবারও জোর টক্কর টিআরপি-তে। প্রথম স্থানে এবারও স্টার জলসার 'পরশুরাম'। তবে সে একা নেই, এই মেগার সঙ্গে পাল্লা দিয়ে 'বাংলা সেরা'র তকমা পেল 'রাঙামতি তীরন্দাজ'। এই প্রথমবার 'টিআরপি টপার' হল 'রাঙামতি'। যৌথভাবে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। আবারও নিজের হারানো জায়গা শেষ কয়েক সপ্তাহে ফিরে পেয়েছে এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে 'পরিণীতা'। এই সপ্তাহে 'পারুল-রায়ান'-এর গল্প পেয়েছে ৬.৪। এখন একে অপরের প্রেমে ধরা দিয়েছে তারা। তবে তাদের ভালবাসার রেশ টিআরপি-তে যে পড়ছে না, তা বোঝাই যাচ্ছে।
৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'ফুলকি'। শত্রু নিধন পর্ব দিয়েও এই সপ্তাহে ভাগ্যের শিকে ছিঁড়ল না 'ফুলকি-রোহিত'-এর। পঞ্চমে রয়েছে 'চিরসখা'। বেশ খানিকটা নম্বর বেড়েছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে পেয়েছে ৬.৪। ষষ্ঠতে রয়েছে 'গৃহপ্রবেশ'। ৬.০ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। গল্পের মোড়ে বেজায় বিপাকে নায়ক। একদিকে 'শুভলক্ষ্মী', অন্যদিকে 'মোহনা' দু'জনেই একসঙ্গে অন্তঃসত্ত্বা।
সপ্তমে রয়েছে 'কথা'। পেয়েছে ৫.৮। অষ্টমে ৫.৪ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। ৫.২ পেয়ে নবমে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। দশমে ৪.৯ পেয়ে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'।
এই সপ্তাহে টিআরপি-তে সেরা পাঁচে রয়েছে দারুণ চমক। প্রথমবার যেমন 'রাঙামতি'র জয় হয়েছে। তেমনভাবেই নম্বর বাড়িয়ে জায়গা দখল করেছে স্টার জলসা ও জি বাংলার মেগা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি