শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুন ২০২৫ ২৩ : ০৬Soma Majumder
নিজস্ব সংবাদদাতাঃ এবার অভিনয়ে কুণাল ঘোষ। অরিন্দম শীলের পরিচালনায় ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের এক সত্য ঘটনার রহস্যের মোড়কে এই ছবির গল্প।
বিতর্কের জেরে খানিক বিরতির পর ফের বড়পর্দায় পরিচালনায় ফিরছেন অরিন্দম শীল। আরও একবার রহস্যময় ছবির ঘরানাকেই বেছে নিয়েছেন পরিচালক। তবে এবার কোনও ফ্রাঞ্চাইজি নয়, বাংলার রাজনীতির এক সত্যি ঘটনা তুলে ধরবেন তিনি। রহস্যে ঘেরা সেই গল্পে অভিনয় করতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
অরিন্দম শীলের পরিচালনায় এর আগেও বহু থ্রিলার ছবি দেখেছেন দর্শক। তবে এবার তাঁর ছবিতে শুধু রহস্যের গন্ধই মিশে নেই। জানা যাচ্ছে, গল্প এগোবে একেবারে অন্য খাতে। বাংলার রাজনীতির এমন এক সত্যি ঘটনা যার রহস্যের কিনারা আজও হয়নি, এমনই গল্প উঠে আসবে। যেখানে তৎকালীন শাসক দলের রাজ্য সম্পাদকের ভূমিকায় অভিনয় করবেন কুণাল ঘোষ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। নাম ‘অন্তর্ধানের নেপথ্যে’। যেখানে উঠে এসেছে নব্বইয়ের দশকে শিক্ষাদুর্নীতির সঙ্গে মনীষার নাম জড়ানো থেকে আচমকা তাঁর নিঁখোজ হয়ে যাওয়া। জানা গিয়েছে, সেই কাহিনিকে কেন্দ্র করেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সূত্রের খবর, যাঁর অন্তর্ধানের সত্যি ঘটনা অবলম্বনে এই গল্প, সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
এই ছবিতে দেখা যাবে রাজ্যের এক মন্ত্রীকে। তিনি ব্রাত্য বসু। এছাড়াও রয়েছেন টলিপাড়ার বেশ কয়েকজন পরিচিত মুখ। সাহেব চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল সহ সঞ্জীব সরকার রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতিমধ্যে সমাজমাধ্যমে সাহেব চট্টোপাধ্যায় ছবির টিমের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন, চিত্রনাট্য পড়া শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি। এই ছবির হাত ধরেই প্রথমবার একফ্রেমে ধরা দেবেন অর্পণ ও লহমা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি