শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১৬ : ২৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে ফের আলোচনায় ‘হোমবাউন্ড’–এর সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। এবার তাঁর বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকার একটি নতুন ব্লগপোস্টে উঠে এল নৃশংস মানসিক, শারীরিক ও যৌন হেনস্থার করুণ চিত্র!
২০১৫ সালে ফেসবুকে প্রথমবার মুখ খুলেছিলেন তিনি। এবার আবার ফিরে এসে তিনি লেখেন, “মানুষের সত্যিটা জানার দরকার আছে।” ব্লগে উঠে আসে একের পর এক ভয়াবহ অভিজ্ঞতার কথা—প্রেমের নাম করে গোপনে পাসওয়ার্ড নেওয়া, জোর করে যৌন সম্পর্ক, শারীরিক আঘাত, এমনকি আত্মহত্যার হুমকি।
প্রাক্তন সঙ্গিনীর ভাষায়, ‘‘যেদিন জানতে পারি ও আমায় ঠকাচ্ছে, সেদিন আমাকে দেওয়াল আলমারির উপর জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। প্রতিবাদ করিনি, পুলিশ ডাকলেও চুপ করে ছিলাম।’’ সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে তাঁর জন্মদিনের সপ্তাহান্তে—তিনি লেখেন, ‘‘বিশদে যাব না। শুধু বলব, সেদিন ‘না’ বলে কোনও অপশন ছিল না। যদি ও আমার প্রেমিক না হতো, তবে এটাকে ধর্ষণ বলা যেত।’’
এই অভিযোগ সামনে আসতেই একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন প্রতীক। ধর্মা প্রোডাকশন জানিয়ে দিয়েছে, এই শিল্পী আর তাদের কোনও প্রোজেক্টে নেই। ইতিমধ্যেই প্রতীক বাদ পড়েছেন সৌরভ গাঙ্গুলির বায়োপিক থেকেও। ‘হোমবাউন্ড’ ছবির চিত্রগ্রাহক প্রতীক শাহ-এর বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হয়রানি এবং হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক অভিনব সিং। সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই লন্ডনে লোকেশন খোঁজার কাজ শুরু করে দিয়েছিলেন প্রতীক। দেশে ফিরতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসে তাঁর বিরুদ্ধে।জানা গিয়েছে, তাঁকে ছেঁটে ফেলে নতুন সিনেমাটোগ্রাফার খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে নির্মাতারা।
জানা গিয়েছে, এই অভিযোগ নতুন নয়। চার বছর আগেও এক তরুণী চিত্রগ্রাহক অভিযোগ করেছিলেন—নগ্ন ছবি চেয়ে বসেছিলেন প্রতীক শাহ! সেই সময় তিনি ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু এবার ফের পুরনো ছায়া ফিরে এল আরও ভয়ংকর রূপে। একাধিক নারী জানিয়েছেন, শাহের সঙ্গে কথোপকথন প্রায়শই এমন জায়গায় গিয়েছিল, যা নিছক ফ্লার্ট নয়—ছিল ‘যৌনগন্ধী’ এবং ‘অসংবেদনশীল’।
চিত্রগ্রাহক হিসেবে কানের রেড কার্পেটে পা রাখা প্রতীক শাহ এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও জবাব দেননি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি