শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Arnold Schwarzenegger Shocked By Son Patrick Schwarzenegger s Without Dress  Scene In The White Lotus

বিনোদন | ছেলের নগ্ন অবস্থার কাণ্ড দেখে চমকে চোদ্দ ‘টার্মিনেটর’! বিস্ময়ে-লজ্জায় কী বললেন আর্নল্ড সোয়ার্ৎজেনেগার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১৬ : ২১Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: ‘টার্মিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার যখন ছেলেকে বড়পর্দায় দেখতে বসেছিলেন, তখন হয়তো এমন চমক পাওয়ার কথা ভাবেননি। কিন্তু ঠিক তাই-ই ঘটল। ‘দ্য হোয়াইট লোটাস’ সিজন ৩-তে প্যাট্রিক সোয়ার্ৎজেনেগারের নগ্ন দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান এই বিশ্ববিখ্যাত অ্যাকশন-তারকা।

 

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে একসঙ্গে বসেছিলেন বাবা ও ছেলে—আর্নল্ড ও প্যাট্রিক। সেই কথোপকথনেই উঠে আসে বিতর্কিত ওই দৃশ্যের প্রসঙ্গ। আর্নল্ড বলেন, “আমি ভাবতেই পারছিলাম না। আমি তখন তোমার শো দেখছি, হঠাৎ দেখি তোমার নগ্ন নিতম্ব! ভাবছিলাম, এটা হচ্ছেটা কী? এ তো একেবারে পাগলামো! তারপর নিজেকেই বললাম, ওহে আর্নল্ড! তুমি নিজেও তো ‘কোনান’ আর ‘টার্মিনেটর’-এ এই একই ব্যাপার করেছিলে। তাহলে এখন অভিযোগ করার কিছু নেই। কিন্তু সত্যি, অবাক হয়েছি—তুমি আমার পথ এতটাই হুবহু অনুসরণ করছ দেখে!”

 

১৯৮৪ সালে সারা বিশ্বের বক্স অফিসকে আলোড়িত করে মুক্তি পেয়েছিল  'দ্য টার্মিনেটর '। সে  ছবির শুরুর দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েই পর্দায় হাজির হয়েছিলেন আর্নল্ড। সেই ছবি তাঁকে রাতারাতি করে তোলে বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাকশন তারকা।

 

বাবার কথা শুনেটুনে প্যাট্রিক উত্তরে বলেন –“হ্যাঁ, সত্যিই মিলে গেছে! তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়া হল হোয়াইট লোটাসের নির্মাতা মাইক হোয়াইটের সঙ্গে কাজের সুযোগ। উনি নিজেই লেখেন, পরিচালনা করেন, তৈরি করেন—যাকে বলে একেবারে অল ইন ওয়ান!”

 

প্রসঙ্গত, আর্নল্ড ও মারিয়া শ্রাইভারের সন্তান প্যাট্রিক শোয়ার্জনেগার ছোট ছোট চরিত্র দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন ২০০০ সালের দিকে। ‘স্টাক ইন লভ’, ‘গ্রোন আপস ২’, ‘স্কাউটস গাইড টু দ্য জোম্বি অ্যাপক্যালিপ্স’ এর মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছিল টিনএজ চরিত্রে। ২০১৮ সালে 'মিডনাইট সান' ছবিতে পেলেন প্রথম মুখ্যচরিত্র। এরপর ‘জেন ৫’ সিরিজে নজর কাড়েন তিনি। আর 'দ্য হোয়াইট লোটাস' তাঁকে পৌঁছে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শেষ কথা — বাবা ‘টার্মিনেটর’-এর ছায়ায় ছেলেও এখন নিজের মতো করে সাহসী পদক্ষেপ নিচ্ছেন পর্দায়। পিতাপুত্রের এই খোলামেলা কথোপকথন, হলিউডে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া