শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১৩ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এটা নিছক একটা সিনেমার ব্যবসার নয়া ফন্দি নয়, এটা হতে পারে চলচ্চিত্র জগতের ডিজিটাল বিপ্লবের সূচনা। এবং এই বিপ্লবের মাঝখানে যিনি দাঁড়িয়ে, তিনি আর কেউ নন, আমির খান।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নেটফ্লিক্স নিজেদের প্রাথমিক প্রস্তাব দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 'সিতারে জমিন পর' ছবির ডিজিটাল স্বত্ব কিনতে এবার তুলে ধরেছে এক বিশাল অঙ্ক — ১২৫ কোটি টাকা! যেখানে সাধারণত বলিউডের শীর্ষস্থানীয় ছবি পায় ৫০–৬০ কোটির অফার, সেখানে এই অঙ্ক নজিরবিহীন।
কিন্তু কেন এত উত্তেজনা? এর নেপথ্যে রয়েছে আমির খানের ‘ট্র্যাডিশনাল স্ট্রিমিং’-এর বিরুদ্ধে বিদ্রোহ। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন— ভারতীয় দর্শকদের জন্য ইউটিউব পে-পার-ভিউ মডেলই সবচেয়ে সঠিক পথ। তাঁর মতে, এই মডেল অনেক বেশি দর্শকমুখী — যেখানে একবারের নামমাত্র টাকায় একজন স্মার্টফোন ব্যবহারকারীও দেখতে পারবেন নতুন ছবি, কোনও মাসিক সাবস্ক্রিপশনের ঝামেলা ছাড়াই।
“ছবিকে পৌঁছে দিতে হবে ভারতের প্রত্যন্ত শহর, মফস্বলের মানুষের কাছেও”— আমির এমনটাই বলেননি শুধু, সেটা করে দেখানোর দিকেও এগোচ্ছেন। আর তাতেই চাপে পড়েছে নেটফ্লিক্সের–এর মতো স্ট্রিমিং জায়ান্টরা।
“যদি আমির ইউটিউব পে-পার-ভিউ মডেল সফল করে ফেলেন, তাহলে এটা গোটা ইকোসিস্টেম বদলে দেবে”, বলেন এক শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি ইনসাইডার। “নেটফ্লিক্স, অ্যামাজন-এর মতো প্ল্যাটফর্মগুলোকে তখন লড়তে হবে এমন এক ফর্ম্যাটের সঙ্গে, যা সস্তা, উন্মুক্ত, এবং অনেক বেশি লোকজনের কাছে পৌঁছতে সক্ষম।”
নেটফ্লিক্সের পক্ষ থেকে তাই এবার আর শুধু ছবি কেনার কথা নয়, এটা তাদের ডিজিটাল দুনিয়ায় একচেটিয়া আধিপত্য রক্ষার লড়াই। ‘সিতারে জমিন পর’ -এর সঙ্গে আমির খানের গ্রহণযোগ্যতা ও সিনেমার বিশ্বাসযোগ্যতা মিলিয়ে এটা হয়ে উঠেছে ভারতের ওটিটি কৌশলের এক টার্নিং পয়েন্ট।
তবে এখনো নিশ্চিত নয়, আমির নেটফ্লিক্সের এই মেগা অফার গ্রহণ করবেন না কি ইউটিউব মডেলেই হাঁটবেন। কিন্তু এই সিদ্ধান্ত যেদিকেই যাক, তা যে ভারতীয় সিনেমার ভবিষ্যতের ডিজিটাল মানচিত্রই বদলে দিতে পারে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এই মুহূর্তে তাই সবচেয়ে বড় প্রশ্ন শুধু এটা নয় যে ‘সিতারে জমিন পর’ কেমন ছবি হবে, বরং এটা— ছবি দেখার নিয়মটাই এবার বদলে যাবে কি?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি