শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বছর না ঘুরতেই বন্ধ হচ্ছে 'তেঁতুলপাতা'? টিআরপি তলানিতে নাকি নেপথ্যে অন্য কারণ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুন ২০২৫ ১৩ : ০৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিকালে খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিক। এবার কি সেই তালিকায় নয়া সংযোজন 'তেঁতুলপাতা'? তবে কি ঋষি-ঝিল্লি জুটির প্রেম পরিণতি পাবে না? শোনা যাচ্ছে, শীঘ্রই স্টার জলসার এই ধারাবাহিকের পথ চলা শেষ হতে পারে। 

দিনকেদিন ধারাবাহিক শুরু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হওয়ার আশঙ্কা বাড়ছে। টিআরপি তালিকায় ঠিক মতো জায়গা করতে না পারা কিংবা প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের সমস্যার কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। এবার কি সেই একই অবস্থা হতে চলেছে 'তেঁতুলপাতা'র সঙ্গেও?

প্রথম থেকে ঋষি-ঝিল্লি জুটিকে দর্শকরা পছন্দ করলেও টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তাই কি আচমকা এই সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? যদিও মাঝপথে হঠাৎ করে কীভাবে গল্পের শেষ দেখানো হবে এই নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ধারাবাহিকের জুটির প্রেম এখনও সেইভাবে দর্শকের সামনে আসেনি৷ 

শোনা যাচ্ছে, ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পীদের সরাসরি নিশ্চিতভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে তাঁদের কানেও এসেছে দু:সংবাদ।  কেউই এই বিষয়ে নিশ্চিত নন। এর আগেও একাধিক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর রটলেও নতুন ট্র্যাক এনে নতুন করে শুরু হয়েছে গল্প। জি বাংলার 'মিত্তিরবাড়ি' এবং 'মিঠিঝোরা' ধারাবাহিকের ক্ষেত্রে তেমনটাই হয়েছে, বারবার নতুন করে এগিয়েছে গল্প। এক্ষেত্রেও কি তেমনটাই হতে চলেছে? নাকি শীঘ্রই 'তেঁতুলপাতা'র দরজা বন্ধ হবে? সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া