শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jaya Bachchan lashes out at paparazzi again at Rono Mukherjee s prayer meet

বিনোদন | ‘তোরাও এবার আমার গাড়িতে ওঠ…’ ছবিশিকারিদের উপর মেজাজ হারিয়ে বাংলায় চিৎকার করে আর কী বললেন জয়া?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১২ : ৫০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রণো মুখার্জির প্রয়াণে মুম্বইয়ে আয়োজিত হয়েছিল এক আবেগঘন প্রার্থনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা– জয়া বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন, কাজল সহ আরও অনেকে। তবে সভার বাইরে পাপারাজ্জিদের উপস্থিতি ফের রোষের কারণ হয়ে দাঁড়াল জয়ার কাছে।

 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে জয়ার মেজাজ হারানোর মুহূর্তের একাধিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রণো মুখার্জির ছেলে সম্রাট মুখার্জির সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন জয়া। ঠিক সেই সময় চারপাশ ঘিরে ধরে পাপারাজ্জিরা। ভিড় দেখে জয়া বিরক্ত হয়ে বাংলায় সম্রাটকে বলেন, “এদের কেন ডাকো?” উত্তরে সম্রাট বলেন, “আমি ডাকিনি।” 

 

 

 

এরপর গাড়ির অপেক্ষায় জয়া ও শ্বেতা দাঁড়িয়ে থাকাকালীন আরও একটি ভিডিও সামনে আসে। সেখানে জয়া কটাক্ষ করে বলেন, "চল, এবার তোরাও আমার গারিতে ওঠ,চলো, আসো...” এবং পরক্ষণেই বিড়বিড় করে বলে ওঠেন, “বকবক করতে থাকে সব, ফালতু...!”

 

এই প্রথম নয়, ক্যামেরার ফ্ল্যাশে বারবার ক্ষুব্ধ হয়েছেন জয়া বচ্চন। ২০২৩ সালে হেমা মালিনীর জন্মদিনে পাপারাজ্জিরা যখন তাঁকে ‘এদিকে তাকান’, ‘ওদিকে তাকান’ বলছিলেন, জয়ার মন্তব্য ছিল, “এত নির্দেশ দিচ্ছেন কেন?” ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারেও টিনা আম্বানির সঙ্গে পোজ দিতে গিয়ে জয়া স্পষ্ট বলেন, “চেঁচাবেন না, একটু শান্ত থাকুন।”

 

সম্প্রতি করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’-তে এক প্রবল ক্ষমতাশালী পরিবারের মাতৃশক্তির চরিত্রে দেখা গিয়েছিল জয়াকে। সিনেমাটিতে ছিলেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র ও শাবানা আজমিও।

 

প্রসঙ্গত, প্রয়াত পরিচালক রণো মুখার্জি ‘হেওয়ান’ (১৯৭৭) এবং ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫)-র মতো ছবির নির্মাতা ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত সপ্তাহে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। কাজল, রানী মুখার্জি, আয়ান মুখার্জি, তনিশা মুখার্জিদের কাকা রণো মুখার্জি ছিলেন মুখার্জি পরিবারে প্রবীণতম, ও ছিলেন নর্থ বম্বে দুর্গাপূজার সভাপতিও।

 

একদিকে যেমন বলিউড তারকাদের উপস্থিতিতে ছিল এক ম্লান আবেগের ছায়া, তেমনি অন্যদিকে জয়া বচ্চনের রাগে ছিল এক পরিচিত চেনা ঝাঁজ। এই ঘটনা ফের মনে করিয়ে দিল, মিডিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া