শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ১৬ : ৪৯Soma Majumder
নিজস্ব সংবাদদাতাঃ স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল', 'রোশনাই' ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় কাজ শুরু করলেন শুভশ্রী চক্রবর্তী। আকাশ আট চ্যানেলের 'খনা' ধারাবাহিকে 'ধরা' দেবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী।
পাঁচ বছরের কেরিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন শুভশ্রী। শীঘ্রই জি বাংলা অরিজিনালসের 'তেজপাতা' ছবিতে ইশা সাহার প্রিয় বন্ধুর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এরই সঙ্গে কয়েক মাসের বিরতির পর ধারাবাহিকে ফিরলেন তিনি। 'খনা' ধারাবাহিকের বরাহ মিহিরের স্ত্রী 'ধরা' দেবীর চরিত্রে ধরা দেবেন শুভশ্রী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং। 'বরাহ মিহির'-এর চরিত্রে অভিনয় করছেন তীর্থ মল্লিক।
শুভশ্রী জানিয়েছেন, 'এই মুহূর্তে ছোট পর্দায় ফেরার তেমন চিন্তাভাবনা ছিল না, তবে এই চরিত্রটার জন্যই কাজ করা। এই ধরনের চরিত্র আমি আগে করিনি, লুকটা একদম আলাদা, মেকআপ প্রায় করতেই হচ্ছে না। চুলের জন্য যা সময় লাগছে। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য নিজের কথা বলা, চালচলন সবটাই বদলাতে হচ্ছে। বেশ চ্যালেঞ্জিং আমার জন্য। এমন চরিত্র নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দিদার কাছে প্রথমবার খনার গল্পটা শুনেছিলাম।'
বরাহ মিহির ও খনাকে কেন্দ্র করেই মূলত এই গল্প। বরাহ মিহির এবং ধরার পুত্র সন্তান মিহিরকে জলে ভাসিয়ে দেওয়া হয়, যা কখনই মন থেকে মেনে নিতে পারেন না ধরা, সন্তানের জন্যই বদলায় স্বামীর সঙ্গে সম্পর্কে সমীকরণ। এরপর ভবিষ্যৎবাণী নিয়ে খনার সঙ্গে বরাহ মিহিরের গল্প অনেকেই জানেন, তবে এক্ষেত্রে গল্প কীভাবে এগোবে, কোন সময় অবধি খনাকে দেখানো হবে, তা এখনই বলা যাচ্ছে না। আপাতত শুটিংয়ে ব্যাস্ত শুভশ্রী, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখতে পাবেন এই ধারাবাহিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি