শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tom Cruise Confirms Top Gun 3 and Days of Thunder Sequel in the Works

বিনোদন | টম ক্রুজের ‘গোপন মিশন’ প্রকাশ্যে! ‘টপ গান ৩’-এর সঙ্গে ফিরছে তাঁর আর কোন জনপ্রিয় ছবির সিক্যুয়েল?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুন ২০২৫ ১৫ : ৫৩Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: 'মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং'-এর পর ফের একবার বড়পর্দায় ফিরছেন টম ক্রুজ! আবারও প্রস্তুত পর্দায় তুফান তোলার জন্য। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়ে দিলেন তাঁর ঝোলায় রয়েছে কোন কোন ছবির! ইথান হান্ট জানান,  ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর আসছে সেই সিরিজের পরবর্তী কবি! সঙ্গে ফিরছে নয়ের দশকের ভুল আলোচিত ছবি ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েলও!

 

ওই সাক্ষাৎকারে টম ক্রুজ আরও বললেন, “হ্যাঁ, এইমুহূর্তে আমরা অনেক গল্প নিয়ে ভাবছি। কী কী করা যায়, কীভাবে এগোনো যায়… সেটা নিয়েই চর্চা চলছে। টপ গানের পর টপ গান: ম্যাভেরিক করতে ৩৫ বছর লেগেছিল, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও অনেক কিছু করছি। ম্যাভেরিক, ডেজ অফ থান্ডার— সব নিয়েই চলছে আলোচনা।”

 

২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান: ম্যাভেরিক’ শুধু বক্স অফিসে ঝড় তুলেই থামেনি, সে ছবি দর্শকের কাছে একটা জমকালো ‘অনুষ্ঠান’ হয়ে দাঁড়িয়েছিল। ১৯৮৬-এর টম ক্রুজ-এরই বহুল জনপ্রিয় ছবি টপ গান-এর সিক্যুয়েল এই ছবিটি ১.৪ বিলিয়ন ডলার রোজগার করে, ছ'টি অস্কার নমিনেশনও পায়, যার মধ্যে ছিল ‘সেরা ছবি’র নমিনেশনও!

 

এই ছবির সাফল্যের পরই প্যারামাউন্ট ছবির সংস্থা জানিয়ে দেয়, টম ক্রুজ আবার ফিরছেন পিট ‘ম্যাভেরিক’ মিচেল-এর ভূমিকায়। এহরেন ক্রুগার-কে দিয়ে লেখা শুরু হয়ে গিয়েছে টপ গান ৩-এর চিত্রনাট্য। এই ছবিতে গ্লেন পাওয়েল আর মাইলস টেলারও ফিরতে পারেন, এমন জোর জল্পনা চলছে। পরিচালনায় থাকতে পারেন জোসেফ কোসিনস্কিই অথবা মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং খ্যাত পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি!

 

'টপ গান ৩'-এর পাশাপাশি আসছে ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েলও। এই খবরেও অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে! ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত রেসিং-ভিত্তিক ছবি ডেজ অফ থান্ডার আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। সেই ছবিতে টম ক্রুজ ছিলেন কোল ট্রিকল নামে এক রকেট-গতির রুকি রেসারের ভূমিকায়। নিকোল কিডম্যান ও রবার্ট ডুভাল ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

 

যদিও মুক্তির সময় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল এই ছবি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছবি এক নিখাদ কাল্ট ক্লাসিকে পরিণত হয়। আর এবার সেই গল্পেই ফিরছেন ক্রুজ!

 


টম ক্রুজ বলেন, “আমি একটার পর একটা ছবি করছি— শুটিং, প্রস্তুতি, পোস্ট-প্রোডাকশন— সব চলছে একসঙ্গে। আমি দ্য রেভেনেন্ট  ছবিখ্যাত পরিচালক আলেহান্দ্রো ইনারিতুর সঙ্গে এক দারুণ ছবি শেষ করলাম, সেটাও শিগগির আসছে। পাশাপাশি আমি আর ক্রিস্টোফার ম্যাককোয়ারি একসঙ্গে আরও অনেক প্রজেক্টে কাজ করছি।”

 

তাঁর সাম্প্রতিক রিলিজ ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ কানে প্রিমিয়ার হয়েছিল, আর সেখানে টম ক্রুজকে দেওয়া হয় দাঁড়িয়ে ৭.৫ মিনিট লম্বা এক অভ্যর্থনা!

 

টম ক্রুজ এখনও থামেননি, থামবেনও না! একদিকে ম্যাভেরিকের আকাশে উড়ান, অন্যদিকে রেস ট্র্যাকে ‘ডেজ অফ থান্ডার’-এর গতি— টম ক্রুজ আসছেন ফুল থ্রটলে— এবং এবার অনেক বড় বিস্ফোরণ নিয়ে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া