শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ১১ : ৫৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে স্বতন্ত্র ও কমলিনীর প্রেমের পরিণতি দেখার অপেক্ষায় আছেন দর্শক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নেটিজেনদের দাবি তাদের বিয়ে দেখার। স্বতন্ত্র ও কমলিনীর জীবনের গন্তব্য মিলে যাক একই পথে, এমনটাই চাইছেন দর্শক। সত্যি কী বিয়ে হবেই 'স্বতন্ত্র' ও 'কমলিনী'র? এই বিষয়ে প্রথমবার কথা বললেন সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাস।
সুন্দর এক বন্ধুত্বের গল্প বলে স্টার জলসার চিরসখা, যে বন্ধুত্বের শেষ নেই, শুধুই আছে একে অপরের প্রতি সম্মান ভালবাসা এবং অবশ্যই নির্ভরশীলতা। এমনই দুই বন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এমন না বলা প্রেম বন্ধুত্বের রূপ নিয়ে থেকে গিয়েছে আজীবন। তবে ধারাবাহিকের ক্ষেত্রে এমন গল্প সংখ্যায় বেশ কম। তাই শুরুর পর থেকে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
তবে এই বন্ধুত্ব কি এবার পরিণতি পাবে বিয়েতে? দর্শকের দাবি মেনে সত্যিই কি বিয়ে হতে চলেছে স্বতন্ত্র এবং কমলিনীর? এই বিষয়ে প্রশ্ন করায় অপরাজিতা বলেন, "চিরসখা মানেই বন্ধু, আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে বন্ধুত্বটাই অত্যন্ত প্রয়োজন, সেটাই আজীবন থেকে যায়। তাই দেখা যাক না কোন নামে এই সম্পর্কে এগোয়।"
অন্যদিকে সুদীপের কথায়, "বিয়ের চেয়েও বন্ধুত্ব মানে একে অপরের প্রতি অনেকটাই শ্রদ্ধা সম্মান এবং অবশ্যই সাহচর্য। সেটাই থেকে যাওয়াটা বোধহয় শ্রেয়। একে অপরের প্রতি এই সম্মান যেন কোনওদিন শেষ না হয়ে যায়। তাই হয়তো বন্ধুত্বের নামেই থেকে যাবে এই সম্পর্ক। তবে নিজের মনের কথা এবার কমলিনীকে জানিয়ে দিতে চলেছেন স্বতন্ত্র। তারপরটি কী হতে চলেছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি