শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৭ : ০০Rahul Majumder
২০০০ সাল বাঙালির শুরুই হয়েছিল জমজমাট বাংলা ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মাধ্যমে। বাংলা ছবির ইতিহাসে রেকর্ড তৈরি করেছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার এই ছবি। প্রেক্ষাগৃহগুলো উপচে পড়েছিল দর্শকের উন্মাদনায়। ছবি সমালোচকদের মতে, হরনাথ চক্রবর্তীর পরিচালিত এ ছবি ধুঁকতে থাকা টলিপাড়ার ফুসফুসে নতুন বাতাস ভোরে দিয়েছিল। টলিউডের হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার এই জনপ্রিয় ছবির রি-রিলিজ হল গত শুক্রবার। স্পেশ্যাল শো-তে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, অনামিকা সাহা-সহ একঝাঁক তারকা। ছবির জনপ্রিয় ‘চোখ তুলে দেখো না’ গানে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। চোখ তুলে দেখো না কে এসেছে…’ এই গানের সুরে আজও জিয়া নস্ট্যাল হয় বহু বাঙালির। কত দিনে শুট হয়েছিল এই ছবি? এই ছবির উপরেই কি নির্ভর করেছিল বাংলার বুকে ছবির ব্যবসায় ভেঙ্কেটেশ ফিল্মস থাকবে কি না? ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর কি সিক্যুয়েলের পরিকল্পনা করেছেন পরিচালক? সব প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর বহু অজানা ঘটনা আজকাল ডট ইন-এর সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী।
খানিক ফুরফুরে মেজাজে পাওয়া গেল বর্ষীয়ান পরিচালককে। এই ছবির প্রসঙ্গ উঠতেই মৃদু স্বরে তিনি বলে উঠলেন, “সেই সময় পরপর কয়েকটা ছবি মুখ থুবড়ে পড়েছে ভেঙ্কটেশ প্রযোজনা সংস্থার। তাঁরা একপ্রকার ঠিকই করে নিয়েছেন টলিপাড়া থেকে নিজেদের পাততাড়ি তুলে নেবেন। কারণ প্রচুর লোকসান হয়েছিল তাঁদের। সেই সময় প্রসেনজিৎ এক বৈঠক ডাকেন। আমাকেও ডাকা হয়। সবাই মিলে ঠিক করলাম, একবার শেষ চেষ্টা করে দেখা যাক। তারপর তো বাকিটা ইতিহাস...আমার টিম, ইউনিটের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছিল! স্বল্প বাজেটের এই ছবি দু কোটি-আড়াই কোটি টাকার ব্যবসা করেছিল!”
“তখনকার দিনে আমার একেকটি ছবি শুট করতে লাগত ৪৫ দিনের আশেপাশে। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর গোটা শুটিংপর্ব শেষ করেছিলাম ৩১ দিনে। আর একটা কথা, বাংলা ছবির ইতিহাসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ কিন্তু প্রথম সিনেমাস্কোপ ছবি! তখন একমাত্র হিন্দি ছবিই হতো সিনেমাস্কোপে। কিন্তু শ্রীকান্ত-মণি কিন্তু সেইসব উচ্চমানের ক্যামেরা, লেন্স ভাড়া করে নিয়ে এসেছিল।”
এখনকার সময়ে কেন আর একটা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ তৈরি হয় না? খানিক থেমে হরনাথ বলে উঠলেন, “তখন সিনেমা ছাড়া আর বড় কোনও বিনোদনের অপশন ছিল না মানুষের কাছে। আর প্রেক্ষাগৃহে তাঁরা স্টেন ভালবেসে, একরাশ আগ্রহ নিয়ে। এখন তো বিনোদনের কত রকমফের। তার উপরে আঙুলের ডগাতেই বিশ্ব-বিনোদনের হদিশ। সব ওই মোবাইল... সময়ের পরিবর্তন...সভ্যতার অগ্রগতি আর কী! তাই বাংলা ছবি নিয়ে আগ্রহ তো কমেইছে। প্রেক্ষাগৃহে যেতে একপ্রকার ভুলেই যাচ্ছেন বাঙালি দর্শক। আর একটা কথা, এই সময়ে দাঁড়িয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ তৈরির জন্য যে বাজেট দরকার, সেরকম লগ্নি করতে ভয় পাচ্ছেন প্রযোজকেরা।” আর এই প্রজন্মের পরিচালকেরা? পরিচালকের সপাটে জবাব - “এখনকার সময় পরিচালকেরা না বাণিজ্যিক ছবি করছেন না অন্যধারার। দুয়ের মাঝামাঝি একটা জায়গায় ছবি বানাচ্ছেন। দর্শক জানেনই না, তাঁরা ঠিক কী দেখতে যাচ্ছেন। আর তাতেই হল ফাঁকা থাকছ।”
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর কি সিক্যুয়েলের পরিকল্পনা করেছেন পরিচালক? খানিক হেসে জবাব এল, “নাহ! সিক্যুয়েল হবে না। সেটা করাটা খুব মুশকিল। কারণ প্রসেনজিৎ আর ঋতুকে তো ওই বয়সে ফিরিয়ে নিয়ে যেতে পারব না। ওই ম্যাজিকটা আমার জানা নেই। তবে এই ছবির সব শিল্পীদের নিয়ে অন্য গল্পের ছবি তৈরি করতেই পারি। এক স্টারকাস্ট নিয়ে অন্য ছবি তৈরি করতেই পারি, যদি প্রযোজক চান।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি