শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mahima Chaudhry accuses Leander Paes of cheating with Sanjay Dutt s ex-wife

বিনোদন | ‘ভাল খেলোয়াড় কিন্তু আমার সঙ্গে ঠিকমতো খেলেনি ...’, লিয়েন্ডার পেজের বিরুদ্ধে এ কী বললেন মহিমা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৬ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: “টেনিস ভাল খেলত, কিন্তু আমার সঙ্গে খেলাটা ঠিক ছিল না!” — এক সময় লিয়েন্ডার পেজের বিরুদ্ধে মহিমা চৌধুরীর বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠেছিল আসমুদ্রহিমাচল ভারত। বলিউডে প্রেম আর ব্রেকআপ—এই দু’য়ের কাঁধে ভর করেই যেন চলে বহু সেলেব-জীবনের চর্চা। শাহরুখ খানের ‘পরদেশ’ ছবি দিয়ে যাঁর বলিউডে ধূমকেতুর মতো উত্থান হয়েছিল, সেই মাহিমা চৌধুরী-এর জীবনেও এক সময় নেমে এসেছিল বিতর্কের ঝড়—আর তার কেন্দ্রে ছিলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

 

তিন বছরের প্রেম, মাঠে মাহিমার উপস্থিতি, ক্যামেরায় ধরা পড়া ঘনিষ্ঠ মুহূর্ত—সব কিছুই যেন বলছিল এক বলিউড-স্টাইল লাভস্টোরি। কিন্তু ২০০৩-এ হঠাৎ সেই সম্পর্ক ভেঙে গেল। আর তারপরই সামনে এলো বিস্ফোরক অভিযোগ— “লিয়েন্ডার পেজ আমার পিছনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেই মানুষটি ছিলেন রিয়া পিল্লাই!” তবে এখানেই শেষ নয়। মাহিমার অভিযোগ ছিল, শুধু তাঁর সঙ্গেই নয়, লিয়েন্ডার পরে রিয়া পিল্লাই-র সঙ্গেও নাকি একই রকম আচরণ করেছিলেন—যিনি আবার একসময় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-এর প্রাক্তন স্ত্রী ছিলেন।

 

এক পুরনো সাক্ষাৎকারে লিয়েন্ডারের উদ্দেশ্যে মহিমা বলেছিলেন, “ও ভাল টেনিস খেলোয়াড় হতে পারে, কিন্তু আমার সঙ্গে খেলাটা ঠিক করেনি। যখন জানলাম সে আমার পেছনে অন্য কাউকে ডেট করছে, তখন আমি খুব চমকে খেয়েছিলাম। কিন্তু ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর... আমার জীবনে কোনও প্রভাব পড়েনি। বরং আরও পরিণত হয়ে উঠি।”

 

সেলেব-ব্রেকআপ তো কম হয়নি বলিউডে, কিন্তু মহিমা-লিয়েন্ডারের কেসটা আজও রয়ে গেছে এক বিস্মৃত কিন্তু কৌতূহলোদ্দীপক অধ্যায় হিসেবে—যেখানে প্রেম, বিশ্বাসভঙ্গ আর তিক্ততা মিলেমিশে তৈরি করেছে এক বড়সড় বিতর্ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া