শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Adnan Sami watched his mother s funeral on WhatsApp- Pakistan said no to his final visit

বিনোদন | আদনান সামির মায়ের মৃত্যুর পর এই কুকীর্তি করেছিল পাকিস্তান! ঘেন্নায় ফুঁসে উঠলেন শিল্পী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৫ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একজন জনপ্রিয় গায়ক হওয়ার পাশাপাশি  সুরকার ও পিয়ানোবাদক-ও বটে তিনি। তিনি, আদনান সামি। ২০১৬ সালে পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তিনি। ‘তেরা চেহরা’, ‘লিফট করাদে’, ‘ভর দো ঝোলি মেরি’র মতো গান তাঁকে এনে দিয়েছে দারুণ জনপ্রিয়তা। সম্প্রতি জীবনের এক গভীর ব্যক্তিগত কষ্টের কথা জানালেন আদনান।

 

আদনান জানালেন, পাকিস্তান সরকার তাঁকে ভিসা দিতে অস্বীকার করেছিল ২০২৪ সালে, যখন তাঁর মা বেগম নওরিন প্রয়াত হন। তিনি বললেন, "আমার মা পুরোপুরি সুস্থ ছিলেন, হঠাৎই প্রয়াত হলেন। আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমি সঙ্গে সঙ্গে পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করি। ভারত সরকারের কাছে জিজ্ঞেস করি, আমার পাকিস্তান যাওয়া নিয়ে কোনও আপত্তি আছে কিনা। ওঁরা একেবারে স্পষ্টভাবে বলেন, ‘আপনার মা প্রয়াত করেছেন, আপনার অবশ্যই যাওয়া উচিত।’ ভারত সরকারের তরফে কোনও বাধা ছিল না।”

 

কিন্তু তারপরেই ঘটল এক মর্মান্তিক ব্যাপার। পাকিস্তান থেকে স্পষ্ট জানানো হয়, আদনানকে ভিসা দেওয়া হবে না। ফলে মায়ের শেষ যাত্রা তিনি দেখতে বাধ্য হন মোবাইলের পর্দায়— হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে!  আদনান বলেন, “আমি লিখে জানাই যে আমার মা মারা গেছেন। তবু ভিসা দিল না। আমি যেতে পারলাম না। পুরো জানাজা দেখতে হল হোয়াটসঅ্যাপ কলের ভিডিওতে।”

 

এই সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খোলেন তিনি। বহুবার তাঁকে ট্রোল করা হয়েছে এই নিয়ে যে আর্থিক সুবিধা পেতে তিনি ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। এই প্রসঙ্গে আদনান স্পষ্ট জানান, "আমি অত্যন্ত ধনী পরিবারে জন্মেছি। ভারত আসার জন্য আমি অনেক সম্পত্তি পেছনে ফেলে এসেছি।" অর্থাৎ সোজা কথায়, অর্থের জন্য নয়, বরং নিজের সিদ্ধান্তে তিনি আজ এই দেশেই থাকতে চান।

 

এই সাক্ষাৎকারে আদনান সামির চোখের জল যেন শুধু একজন সন্তানের নয়—একজন শিল্পীর, যিনি দেশের সীমানার ঊর্ধ্বে উঠে শুধুই একজন সন্তানের মতো অনুভব করতে চেয়েছিলেন নিজের  মায়ের শেষবিদায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া