শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Gaurav Gupta roasts Pakistani fan on stage with viral Hanuman Chalisa joke

বিনোদন | ‘এক্ষুনি হনুমান চালিসা পড়!’ পাকিস্তানি দর্শককে দেখেই ভারত-পাক উত্তেজনার মাঝে কী কী গোলা ছুড়লেন কৌতুকশিল্পী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৩ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা উম্বই: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা আর ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষিতে ভারত-পাক সম্পর্ক যখন টানটান উত্তেজনার মধ্যে, তখনই আমেরিকায় কৌতুকশিল্পী গৌরব গুপ্তার এক শো যেন হয়ে উঠল হাঁফ ছাড়ার এক ডোজ — যেখানে রাজনীতির আগুনে না জ্বলে, হাসির ঢেউয়ে ভাসলেন দর্শকরা। 

 

গত মাস থেকে পশ্চিম আমেরিকা ট্যুরে আছেন জনপ্রিয় কৌতুকশিল্পী গৌরব গুপ্তা। রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি — তাঁর একটি লাইভ শো-র ক্লিপ, যেখানে এক পাকিস্তানি দর্শকের উপস্থিতি ঘিরে মঞ্চে তৈরি হয় এক ভাইরাল, তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত মুহূর্ত। এবং অবশ্যি হাসির সুনামি! 

 

ভিডিওতে দেখা যায়, গৌরব একটু থমকে যান যখন জানতে পারেন, দর্শকাসনে একজন পাকিস্তান থেকে এসেছেন। সঙ্গে সঙ্গে দর্শকদের চিৎকার— “সিন্দুর!”… ভারতীয় মিলিটারি রেসপন্সের নাম শুনেই গোটা হল যেন গর্জে ওঠে। তৎক্ষণাৎ গৌরব ঠান্ডা মাথায় ছদ্ম-বকুনির ভঙ্গিতে বলেন, “অ্যাই ভদ্রভাবে চুপ করে বসো!”… এরপরেই সেই পাকিস্তানি দর্শকের বিরুদ্ধে আসে তাঁর একের পর এক হাসির উড়োন তুবড়ি - “দাদা, অনেক সাহস আপনাদের! ভাবলেন শিল্পীরা তো ব্যান, কিন্তু দর্শকরা তো এখনও ঢুকছে!”

 

 

তবে এখানেই থেমে যাননি গৌরব। খানিক কটাক্ষ, খানিক তামাশা মিশিয়ে একের পর এক ঠাট্টার ঢেউ ছড়িয়ে দিলেন — “চলো, চলো এখুনি হনুমান চালিসা পড়ো!” — শিল্পীর কথায় লুকনো কোন ইঙ্গিতটা বুঝতে এক লহমা লাগেনি দর্শকের কারণ হল জুড়ে ততক্ষণে শুরু হয়েছে হো হো হাসি।   

 

গৌরব সেই পাকিস্তানি দর্শককে এরপর আরও বলেন, “তুমি তো হিন্দি ঠাট্টা বুঝতে পারো না! তবুও আশা করো? এত বছর ধরে বলছি—‘নেহি মিলেগা, নেহি মিলে গা’, তাও আবার চলে আসো!” সোজা কথায়—কাশ্মীর প্রসঙ্গেও ঠাট্টায় কাঠিন্য আনলেন না তিনি কিন্তু ছুঁলেন মোলায়েমভাবে। এই মজার মুহূর্ত রাজনৈতিক ভঙ্গিমা নিয়েও উপমহাদেশীয় রসবোধের এক অনন্য নিদর্শন হয়ে উঠল। 
নেটিজেনদের কেউ লিখেছেন— “রোস্ট করতে গিয়ে দ্বিধায় ছিলেন ঠিকই, কিন্তু যে ভঙ্গিতে সঙ্গে করলেন, সেটাই মাস্টারস্ট্রোক!” আরেকজন লিখেছেন— “এটা একেবারে ‘চূড়ান্ত’ ভাই, রাজনীতি বাদে এমন ঠাট্টা আজকাল কই দেখাই যায়?”

 

সব মিলিয়ে, যখন দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, তখন গৌরব গুপ্তার শো যেন প্রমাণ করল —
রাজনীতি আলাদা করুক না, হাসি তো সীমান্ত মানে না!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া