শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১২ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নতুন মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্টে। আর তার পরই সরাসরি প্রশ্ন উঠল— এই ইন্ডাস্ট্রি কি আদৌ নতুন মায়েদের জন্য বন্ধুমনোভাবাপন্ন? বাকি নায়িকাদের মতোই সুযোগ দেওয়া হয় সেই অভিনেত্রীকে? রাধিকা একেবারে খোলামেলা স্বরে জানালেন— "না, আমি মনে করি এই ইন্ডাস্ট্রি এখনও মায়েদের জন্য বিশেষ সহায়ক নয়। সামনে কীভাবে কাজ সামলাব, নিজেই জানি না।"
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাধিকা বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করা খুবই কঠিন। দিনের পর দিন শুটিং, দীর্ঘ সময় ধরে একটানা কাজ, আর তার মধ্যে সন্তানকে না দেখতে পারার যন্ত্রণাটা সত্যিই ভারী হয়ে ওঠে।” তিনি আরও যোগ করেন, “আমাকে এখন এই বাস্তবতার সঙ্গেই সমঝোতা করে চলতে হবে।”
রাধিকার এই মন্তব্যটি আসে এমন এক সময়ে, যখন দীপিকা পাডুকোন এবং সাইফ আলি খানও পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব নিয়ে মুখ খুলেছেন। দীপিকা তো একধাপ এগিয়ে গিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এর মতো বিগ বাজেট ছবিকে না বলে দিয়েছেন— শুধুমাত্র ৮ ঘণ্টার কাজের দিন এবং ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায়। দীপিকার সেই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছেন অজয় দেবগণ ও কাজল, এমনকী সইফ আলি খানও।
রাধিকা জানিয়েছেন, মা হওয়ার পরে তিনি একদমই ডিপ্রেশনে ভোগেননি, বরং তিনি প্রস্তুত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মানসিকভাবে মাতৃত্বের পরের সব ধাপের জন্য তৈরি ছিলাম মানসিকভাবে। এমনকী আমার পরিবার ও বন্ধুদের আগেই বলে রেখেছিলাম, যেন তারা আমাকে সমর্থন করে। তবে অবাক করার মতোভাবে, আমি কিন্তু আনন্দেই ছিলাম, একটুও হতাশায় ডুবে যাইনি।”
প্রসঙ্গত, ২০২৩-এর ডিসেম্বরে রাধিকা ও তার স্বামী বেনেডিক্ট টেলরের কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি লন্ডন ও মুম্বই— এই দুই শহরের মধ্যে সময় ভাগ করে নিচ্ছেন, যা তার নতুন জীবনের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলেছে।
একটা নতুন বাস্তবতায় দাঁড়িয়ে রাধিকা আপ্টের স্বীকারোক্তি যেন পুরো ইন্ডাস্ট্রিকেই একটা প্রশ্ন ছুড়ে দিল— ক্যামেরার পিছনে মায়েদের জন্য কী আদৌ তৈরি আমাদের গ্ল্যামার জগৎ? আমাদের বলিউড?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি