শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১৮ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘বাদশা’ ফিরছেন, এবার ‘কিং’ হয়ে! সম্প্রতি এক ভক্তের ক্যামেরাবন্দি ভিডিওতে ধরা পড়লেন শাহরুখ খান একেবারে নতুন অবতারে। সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি—কিন্তু যা নজর কেড়ে নিল, তা হল তাঁর রীতিমতো রিপড শরীর আর গা ভর্তি ট্যাটু! ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেল লবির ভিতর দিয়ে টিমসহ হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তাঁর টিমের লোকেরা।
তবে যা নজর কেড়েছে তা হল—শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাঁকে। দর্শকদের প্রশ্ন—এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক?
Beard. Biceps. Beanie. Badass. Shah Rukh Khan’s not just aging—he’s evolving into a legend of fire!! @iamsrk pic.twitter.com/hQO7NfvNCZ
— Nidhi (@SrkianNidhiii) June 1, 2025
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে, কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে ফ্যানদের কল্পনার জগৎ।
এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শাহরুখ রসক্ষ্যাপাদের মন্তব্যের ঝড় — “দাড়ি, বাইসেপ, ট্যাটু—বাদশা নন, এখন তিনি রীতিমতো রাজা!” আর একজন লিখেছেন, “পুরো শরীরে ট্যাটু... শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না। আগুন!” নজর কেড়েছে আরও একটি বার্তা -“এই রূপের জন্যই শাহরুখ কিং! এবার বুঝি একেবারে ধ্বংসাত্মক অ্যাকশন নিয়ে ফিরছেন।”
এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। তাঁর সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা—অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।
‘কিং’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে, কিন্তু তার আগেই শাহরুখ খানের এই নয়া অবতার সোশ্যাল মিডিয়ায় যে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে কি?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি