শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan Speaks Up for Aksha Kumar Ajay Devgn and Hrithik Roshan

বিনোদন | আমরা তিন খান শুধু নয়! অজয়-অক্ষয়-হৃতিকও সুপারস্টার — বলিউডের ব্যাকস্টেজের কোন সত্যি ফাঁস করলেন আমির?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১৮ : ১১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে ‘তিন খান’ — শাহরুখ, সলমন আর আমির — এই ট্যাগটা বহু বছর ধরেই চালু। কিন্তু এবার সেই ধারণাতেই জোর আপত্তি তুললেন আমির খান। রাজ শামানির এক সাক্ষাৎকারে তাঁকে যখন জিজ্ঞেস করা হয়, ঠিক কী কারণে তাঁকে তিন খানের একজন বলা হয়, তখনই স্পষ্ট করে দিলেন—এই ধরণের তকমা তাঁকে আহত করে। তাঁর মতে, অক্ষয় কুমার, অজয় দেবগণ ও হৃতিক রোশনেরও তাঁদের তিন খানের মতো সমান কৃতিত্ব পাওয়া উচিত।

 

“আমার খারাপ লাগে, যখন শুধু আমাদের (তিন খান) নাম নেওয়া হয়,”—খোলামেলা স্বীকারোক্তি আমিরের। তিনি বলেন, “শাহরুখ, সলমন, আমার নাম নেওয়া ভুল নয়, ভাল-ই লাগে। কিন্তু অজয়, অক্ষয়, হৃতিক —ওরাও তো একই সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাঁরাও সফল হয়েছেন, তাঁদের নাম আলোচনা থেকে বাদ পড়ে দেখে আমার কষ্ট হয়।”

 

 

আটের দশকের শেষ দিকের পুরো প্রজন্মকেই সম্মান দেওয়া উচিত বলে জানান আমির। তাঁর কথায়, “শুধু আমরা তিন খান নয়। আমাদের প্রজন্মে আরও অনেকে আছেন, যারা ৩০-৩৫ বছর ধরে কাজ করছেন। এটা কোনও সাধারণ ব্যাপার নয়। প্রত্যেকেই বড় হিট দিয়েছেন, প্রত্যেকেই সফল হয়েছেন। আমি চাই, এই ভুল ধারণাটা শুধরানো হোক।”

 

তবে কেন শুধুই ‘তিন খান’-এর নাম উঠে আসে বারবার? এ প্রশ্নের জবাবে আমির বলেন, সম্ভবত তাঁদের ছবিগুলির বক্স অফিস সাফল্যই এর কারণ। তাঁদের ছবিগুলি রেকর্ড ভেঙেছিল, ব্যবসা করেছিল অনেক বেশি।

 

প্রসঙ্গত বলিউডে আমির খান পা রাখেন  ক্যায়ামত সে ক্যায়ামত তক ছবির মাধ্যমে  (১৯৮৮), সলমন খানের ক্ষেত্রে তা ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯), দিওয়ানা ছবির মাধ্যমে শাহরুখ খান (১৯৯২) .তার অল্প সময় আগে অক্ষয় কুমার  -সওগন্ধ (১৯৯১) এবং অজয় দেবগণ - ফুল অউর কাঁটে (১৯৯১) । এদের ঢের পরে অবশ্য বড়পর্দায় পা রাখেন হৃতিক রোশন - কহো না প্যায়ার হ্যায় (২০০০)। 

 

আমিরের এই বক্তব্য শুধু আত্মসমালোচনাই নয়, বরং বলিউডের একটা দীর্ঘস্থায়ী প্রচলনকে চ্যালেঞ্জ জানানো। ‘তিন খান’ নয়, পুরো একটা প্রজন্মকেই বাহবা দেওয়া উচিত—এটাই আমিরের বার্তা। আর এই সততার জন্যই হয়তো এত দশক ধরে তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া