শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১৭ : ৫৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অ্যাকশন ছবি খ্যাত পরিচালক রোহিত শেট্টি কি এবার পা রাখছেন ভূতের জগতে? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন—নুশরাত ভারুচাকে নিয়ে নাকি এবার হাড় হিম করা ভূতের ছবি বানাতে চলেছেন রোহিত শেট্টি! ভয়ের আবহে রীতিমতো ছড়িয়ে পড়েছে উত্তেজনা, বলিপাড়ার চত্বরের অলিতে-গলিতে এখন এই নতুন ‘প্রজেক্ট’ নিয়েই কানাকানি।
কিন্তু গুজব যতোই চমকপ্রদ হোক, এবার সেই সব জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন রোহিত শেট্টির ঘনিষ্ঠমহল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—এই খবর একেবারেই ভিত্তিহীন। রোহিত শেট্টির তরফে বলা হয়েছে, "এই ধরণের কোনও হরর প্রজেক্ট বা নুশরতকে নিয়ে কোনও ছবি তৈরির পরিকল্পনা নেই।"
অন্যদিকে, শোনা যাচ্ছিল এই ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তাতে নাকি নুশরত এক রহস্যময় ভূতের চরিত্রে অভিনয় করছেন! গল্পেও নাকি রয়েছে এক দুর্গম অঞ্চলের, হারিয়ে যাওয়া আত্মার, আর এক ভয়াল অতীতের ছায়া। তবে এই গুঞ্জনের কোনও হাতেগরম প্রমাণ মেলেনি এখনও।
আসলে, রোহিত শেট্টির ফিল্মোগ্রাফি বলতেই চোখের সামনে ভেসে ওঠে ‘সিংহম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো থ্রিলিং অ্যাকশন ব্লকবাস্টার। এমন এক পরিচালকের নামের সঙ্গে হঠাৎ করে "হরর" শব্দটা জুড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছিলেন অনুরাগীরাও। তবে কী একেবারেই অস্বীকার? না কি ‘পরবর্তীকালে দেখা যাবে’? রোহিত শেট্টির টিম আপাতত যেটা বলছে, তাতে একটা জিনিস স্পষ্ট—এই মুহূর্তে ভূতের ছবি নয়, পুরোপুরি ফোকাস রয়েছে তাঁর কপ-ইউনিভার্সের আগামী প্রজেক্টগুলোর উপরেই।
তবে বলিউডে হরর-ফ্যানরা আশা এখনও ছাড়ছেন না । কারণ একবার যদি শেট্টির স্টাইল মিশে যায় হররের সাসপেন্স আর রহস্যে, তাহলে বড়পর্দা কাঁপবে —এমনটাই বিশ্বাস সিনেপ্রেমীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি