শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Panchayat web series famed actor Faisal Malik exclusive interview on Bollywood and Panchayat 4

বিনোদন | EXCLUSIVE: ‘ধর্ম-রাজনীতির জেরে সাহসী কন্টেন্ট বানাতে ভয় পাচ্ছেন নির্মাতারা’, আজকাল-এ সোজাসাপ্টা ‘পঞ্চায়েত’-এর ‘প্রহ্লাদ চা’

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১৭ : ৩৫Rahul Majumder

‘পঞ্চায়েত’ সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে বিপুল চর্চা। আগামী মাসেই আসছে সিরিজের চতুর্থ সিজন। ‘পঞ্চায়েত’ সিরিজের মাধ্যমে অভিনেতা ফয়জল মালিককে চিনেছেন এবং সদরভাবে গ্রহণ করেছেন দর্শক। সিরিজের প্রতিটি সিজনে হাস্যরস তো বটেই এমনকি হতাশাও নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ফয়জল মালিক। তৃতীয় সিজনে তো রীতিমতো মাস্তানি করেছেন। এইমুহূর্তে মুম্বইয়ে ‘থামা’ ছবির শুটিংয়ে ব্যস্ত ‘প্রহ্লাদ চা’। ছবির শুটিংয়ের ফাঁকেই আজকাল ডট ইন-এর সঙ্গে সাক্ষাৎকারে বসলেন তিনি। সাক্ষাৎকার না বলে একে আড্ডা বলাই ভাল। শুনলেন রাহুল মজুমদার। 

 

 

প্রথমেই জিজ্ঞেস করে নেওয়া ভাল আপনাকে কী বলে ডাকব? ‘প্রহ্লাদ চা’ না কি মিঃ ফয়জল মালিক?

ফয়জল: (জোরে হাসি) আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনারা বাঙালিরা দাদা ডাকেন না? ওটাই ডাকতে পারেন, খুব মিষ্টি লাগে। আপনাদের শহরে তো আমার যাতায়াত আছে বহু বছর ধরেই। 

 

তাই নাকি? কলকাতার বিষয়ে কী ধারণা আপনার?

ফয়জল: কলকাতাবাসীরা ভারী মিষ্টি, অতিথিপরায়ণ। নিমেষে মানুষকে আপন করে নিতে জানেন। মনে হয়, বিশ্বের সেরা সেরা খাবার কলকাতাতেই পাওয়া যায়। আমি দেখেছি কলকাতা শহরে কেউ অভুক্ত থাকে না। সব ধরনের মানুষের জন্য কিছু না কিছু খাবার আছে, যা আমার অসাধারণ লেগেছে। 

 

 

বাংলা ছবির সম্বন্ধে খোঁজ রাখেন? কাজ করার ইচ্ছে রয়েছে?

ফয়জল: হ্যাঁ, টুকটাক দেখি, খোঁজ রাখি। আমার কাছে প্রস্তাবও এসেছিল অভিনয়ের, তারপর কী যে হল, প্রজেক্টটা বন্ধ হয়ে গেল। আমি কিন্তু খুব রাজি বাংলা ছবিতে  কাজ করার জন্য। 

 

বহু বছর ধরে ক্যামেরার সামনে তো বটেই, অন্য পারে বসেও কাজ করে গিয়েছেন। ‘পঞ্চায়েত’ -এর সুযোগটা এল কীভাবে?

ফয়জল: বহুদিন ধরেই ক্যামেরার পিছনে কাজ করছি। কখনও কন্টেন্ট প্রোডিউসার, কখনও বা এক্সিকিউটিভ প্রোডিউসার। সেই সূত্রে ‘পঞ্চায়েত’-এর পরিচায়লক, লেখকরা আমাকে চিনতেন। এই সিরিজে সবার প্রথম কাস্টিং আমার-ই হয়েছিল (হাসি)। আমি নিজে খানিক সন্দিহান ছিলাম প্রহ্লাদ পাণ্ডে-কে নিয়ে, কিন্তু ওঁরা কিন্তু আমার উপর ভরসা রেখেছিলেন(হাসি)।

 


‘পঞ্চায়েত’-এর তিনটি সিজনের পর জীবন কতটা বদলেছে?

ফয়জল: ‘পঞ্চায়েত’-এর  সব অভিনেতা অভিনেত্রী - প্রত্যেকের জীবনই বদলে দিয়েছে এই সিরিজ। অবশ্যই সদর্থকভাবে। আর যেভাবে হুড়মুড়িয়ে বদলাল, তাতে আমার নিজেরই ব্যাপারটা ধাতস্থ হয়নি। কত মানুষ এই সিরিজ দেখেছেন, ভালবেসেছেন। পরপর কাজের প্রস্তাব পাচ্ছি ... (খানিক চুপ) জানি না, কী বলব...যেখানে যাই, মানুষ চিনতে পারে, শো নিয়ে কত কথা বলেন। ছোটবেলায় কোনও ছবি পছন্দ হলে আমাদের বন্ধুদের ফ্যান গ্রূপ হয়ে যেত, এখন দেখি আমাদের পঞ্চায়েত কে ঘিরে ফ্যান গ্রূপ হয়...এগুলো আমার কাছে যে কী বড় পাওনা বোঝাতে পারব না। আইফা-তেও সম্মানিত হলাম, স্বপ্ন পূরণ ছাড়া একে কী-ই বা বলি বলুন? 

 


আয়ুষ্মানের সঙ্গে ‘থামা’তেও তো কাজ করছেন?

ফয়জল: হ্যাঁ। দারুণ ছেলে আয়ুষ্মান। গল্পটাও দারুণ। তবে এ ছবিতে আমার চরিত্র নিয়ে কিছু বলতে পারব না, ভাই। বললেই কেস খাব! (জোরে হাসি)

 

 

‘পঞ্চায়েত’ সিরিজ এত ঘটনাবহুল। শুটিংয়েও নিশ্চয়ই মজাদার সব অভিজ্ঞতা রয়েছে?

ফয়জল: ‘পঞ্চায়েত’-এর গোটা শুটিংটাই আশ্চর্য সুন্দর। ভীষণ ঘটনাবহুল। এই সিরিজের শুটিংয়ের যে পরিবেশ, তা অন্য কোথাও পাইনি (জোর গলায়)। এবং এর কৃতিত্ব বর্তায় তিনজনের উপর- পরিচালক দীপক কুমার মিশ্র এবং দুই অভিনেতা- রঘুবীর যাদব ও নীনা গুপ্তা। রঘু ভাই এবং নীনা দিদি এই শো-এর দুই প্রধান স্তম্ভ। শুটিংয়েও মাতিয়ে রাখেন ওঁরা দু’জন। 

 

 

চ্ছা, ‘পঞ্চায়েত’-এর গ্রামটা কি পুরোটাই সেট?

ফয়জল: মধ্যপ্রদেশে একটি জায়গা আছে সিহর, সেখানে একটি গ্রাম রয়েছে মৌরিয়া। সেই গ্রামেই শুট চলে পঞ্চায়েত-এর। আর জানেন, পুরো গ্রামটাই কিন্তু সেটের মতো, এটা অদ্ভুত! সিরিজে যে বিখ্যাত জলের ট্যাঙ্কিটা দেখা যায়, কিচ্ছু আমরা করিনি ।আমরা শুধু গ্রামটা খুঁজে বের করেছি, ব্যস! (হাসি) ২০০টা গ্রাম দেখার পর এই গ্রাম পছন্দ হয়েছিল আমাদের ।

 

আপনি তো সিরিজে রঘুবীর যাদবের খুব ঘনিষ্ঠ। ওঁর বিষয়ে এমন মজার কোনও ব্যাপার আছে যা সাধারণ মানুষ জানেন না?

ফয়জল: (হাসি) আসলে, রঘু ভাই আমার খুব প্রিয় অভিনেতা। আমার যত বয়স, উনি তত বছর শুধু অভিনয় করছেন! এতটুকু অহঙ্কার নেই ওঁর। এত সুন্দর কথা বলেন, দারুণ রসবোধ। সবাইকে খুব উৎসাহ দেন। আর থিয়েটার বলতে অজ্ঞান উনি আর কী সুন্দর বাংলা যে বলেন…শুনলে চমকে যাবেন! 

 

 

পঞ্চায়েত থেকে সরে আসি একটু। সমালোচকমহলের একটি বড় অংশ বলেন, এখন অভিনেতা নাকি জিমে তৈরি হয়। সেদিক থেকে আপনাদের মতো চরিত্রাভিনেতাদের কতটা সমস্যা হচ্ছে?

ফয়জল: দেখুন, আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, প্রতিযোগিতা থাকবেই। বরং বলব, এখন সংবাদমাধ্যম ও সমাজমাধ্যম আসাতে নানান প্রতিভা নজরে আসছে দর্শকের, নির্মাতাদের। এই ইন্ডাস্ট্রিতে ধৈর্য রাখতে হয়, মাটি কামড়ে পড়ে থাকতে হয়। এই দুনিয়াতে কোথাও কিছু সস্তা নয় ভাই! তাই চেষ্টা তো করে যেতেই হবে। 

 

 

ধর্ম এবং রাজনীতি কি ইন্ডাস্ট্রির উপর প্রভাব বিস্তার করছে? কখনও মুখোমুখি হতে হয়েছে এরকম পরিস্থিতির?

ফয়জল: দেখুন, সত্যি বলছি এখনও পর্যন্ত আমাকে এহেন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি কিন্তু এই দুটি বিষয়ে যেভাবে পরস্পরের সঙ্গে সম্পৃত্ত হয়ে গিয়েছে যার জেরে ছবির কন্টেন্ট, ভাবনা মার খাচ্ছে! আজকাল কেউ না কেউ কোনও না কোনও বিষয়ে রেগে যাচ্ছেন, যার ফলে একটু অন্য ধরনের, সাহসী কন্টেন্ট ভয়েই বানাচ্ছেন না নির্মাতারা!(মৃদু হাসি) আমাদের দেশে প্রায় ১৪৫ কোটি মানুষ বাস করেন । সবাই কষ্ট পেলে, রেগে গেলে তো মুশকিল। আর আজকাল এসব একটু বেশিই হচ্ছে (দীর্ঘশ্বাস)।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া