শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Surveen Chawla s raw truth on Bollywood s dark side and casting couch

বিনোদন | কাজের বদলে শরীর? আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার চেষ্টা এই নামি পরিচালকের, বিস্ফোরক সুরভীন চাওলা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১৩ : ১০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার দারুণ সব অভিজ্ঞতা যেমন ছিল, তেমনই ছিল অন্ধকার কিছু অধ্যায়ও। সম্প্রতি নিজের জীবনের এমনই এক যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করলেন 'হেট স্টোরি' ছবিখ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা।

 

সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’–এর প্রচারে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানালেন, তিনি একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন। বলিউড তো বটেই, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তাঁর।

 

নাম না তুলে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, “আমি তখন বিবাহিত। বৈঠক ছিল সেই পরিচালকের অফিসে। আলাপ-আলোচনার পর, উনি আমাকে গেট অবধি এগিয়ে দেন। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই— আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি। কিন্তু দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন— আমাকে চুমু খেতে যান! আমি সঙ্গে সঙ্গে ওঁকে ঠেলে সরিয়ে দিই, আর বলি, ‘আরে! তুমি করছটা কী? সরো আমার সামনে থেকে!’ তারপর আর কোনও কথা না বলে সেখান থেকে সোজা হাঁটা দিয়েছিলাম। আমার ওইমুহুর্তে ওটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এসব কীভাবে করছ তুমি!’

 

তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানান এই অভিনেত্রী। সুরভীনের  দাবি, এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সরাসরি না বললেও, এক ব্যক্তির মাধ্যমে তাঁকে ‘সময় কাটানোর’ প্রস্তাব পাঠিয়েছিলেন! ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও, 'কোডেড ল্যাঙ্গুয়েজে' তাঁর বার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল।

 

সুরভীন বললেন, “আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু গোলমাল আছে। অবশেষে আমি ওঁকে সোজাসুজি জিজ্ঞেস করলাম— এই কথা বলতে চাইছেন তো, যে পরিচালক চান আমি ওঁর সঙ্গে শুতে যাই? আমি বলেছিলাম, ‘স্যার, দুঃখিত, আপনি ভুল দরজায় টোকা দিচ্ছেন। আমি কোনওদিন নিজের শরীরকে ব্যবহার করে তার বদলে  কাজ নিইনি, আর নেবও না!”

 

সুরভীনকে শেষ দেখা গিয়েছিল ‘রাণা  নাইডু’, ‘ডিকাপলড’ এবং ‘স্যাক্রেড গেমস’-এ। আর এখন ওটিটিতে স্ট্রিম করছে তাঁর নতুন ওয়েব শো ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া