শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুন ২০২৫ ০৯ : ১৬Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: খুশির খবর সঞ্জয় লীলা বানসালির পরিবারে। খুদে সদস্য এল পরিচালকের ঘরে। মা হলেন তাঁর ভাগ্নি শরমিন সেহগাল। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।আমন মেহতার সঙ্গে ২০২৩ সালের ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের দেড় বছরের মাথায় শরমিনের কোলে এল ফুটফুটে পুত্র সন্তান।
যদিও ছেলের ছবি বা নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি শরমিন-আমন। তবে মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মা ও ছেলে দু'জনেই সুস্থ আছে।
প্রসঙ্গত, ‘হীরামান্ডি:দ্য ডায়মন্ড বাজার'-এ 'আলমজেব'-এর চরিত্রে দেখা গিয়েছিল শরমিনকে। সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রী শরমিন সেহগাল। নেটিজেনদের একাংশ মনে করেন, শরমিন একেবারেই অভিনয় করতে পারেন না। শুধুমাত্র সঞ্জয় লীলা বনশালির ভাগ্নি বলেই এই সিরিজে সুযোগ পেয়েছেন তিনি।
‘হীরামান্ডি’র মুক্তির পর থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে চলেছেন শরমিন। আলমজেব-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেন এহেন ‘ভাবলেশহীন’ অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে? প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।
কটাক্ষের জবাব না দিলেও এক সাক্ষাৎকারে শরমিন বলেছিলেন, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটকে অভিনয় করা শুরু করি। তখন থেকেই আমার মাথায় অভিনয়ের পোকা বাসা বাঁধে। কিন্তু মানুষ আমায় নিয়ে হাসাহাসি করত যখন আমি মঞ্চে উঠতাম। তখন আমার ওজন ছিল ৯৪ কেজি। রুপোলি দুনিয়ায় বাইরের চেহারাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তাই এমন ওজন নিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখাই ভয়ঙ্কর ছিল।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি