শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sreemoyee Chattoraj Mullick exits the serial before completing a month

বিনোদন | একমাসও হয়নি, ধারাবাহিক থেকে ছুটি কাঞ্চনপত্নী শ্রীময়ীর! কী হয়েছে তাঁর সঙ্গে? কী জানালেন অভিনেত্রী

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩১ মে ২০২৫ ১৭ : ৫১Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: মা হওয়ার পর স্টার জলসার ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের মাধ্যমে কর্মজগতে নতুন অধ্যায় শুরু করেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ৫ মে থেকে শুরু হয় এই ধারাবাহিক, তবে ধারাবাহিক শুরুর একমাস সম্পূর্ণ হওয়ার আগেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী। সামাজিক মাধ্যমে নিজেই এই খবর জানালেন অভিনেত্রী।

 

মেয়ে কৃষভীকে সামলে আবারও কাজ শুরু করেন শ্রীময়ী। বুলেট সরোজিনী ধারাবাহিকে রাগিনির চরিত্রে একদম অন্য লুকে দেখা গেছে তাঁকে। তবে ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। মুখবদলের দাবি জানাতে শুরু করেন সাধারণ মানুষ। যদিও ট্রোলিংয়ে কখনই পাত্তা দেন না শ্রীময়ী। বিয়ে থেকে শুরু করে সন্তানের জন্ম, বিভিন্ন সময় তির্যক মন্তব্য ধেয়ে এসেছে। কিন্তু সেসব কখনওই কানে নেননি কাঞ্চনপত্নী। তাহলে এবার কী এমন হল? কোন কারণে এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন তিনি? 

 

শ্রীময়ী সামাজিকমাধ্যমে লেখেন, “আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সাথে কথা বলে এনওসি দিলাম, এখানে কোন ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই, স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব। ধন্যবাদ স্টার জলসার পুরো পরিবার ও রুপাদিকে। বুলেট সরোজিনীকে অনেক শুভেচ্ছা জানাই।” 

 

শ্রীময়ীর এই পোস্ট করার পর থেকেই ফের শুরু হয়েছে বিতর্ক। কেউ মন্তব্য করেছেন, “দর্শকেরা দাবি জানিয়েছিল বলেই আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে।” আবার কেউ লিখেছেন, “আপনাকে একদম মানাচ্ছিল না তাই আপনি নিজে থেকেই সরে এসেছেন।” যদিও কোনও মন্তব্যেই প্রত্যুত্তর দেননি শ্রীময়ী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া