শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সার্জারিতে বদলেছে মুখের গড়ন, আর বড়পর্দায় নয়! আবারও ধারাবাহিকেই ফিরছেন মৌনী রায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ মে ২০২৫ ১৪ : ৫৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ধারাবাহিকের ইতিহাসে ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’ ছিল অন্যতম জনপ্রিয় একটি শো। দীর্ঘদিন চলা এই ধারাবাহিকের প্রধান মুখ ছিলেন স্মৃতি ইরানি। সাম্প্রতিক এক অনুষ্ঠানে, পরিচালক একতা কাপুর স্মৃতি ইরানির ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’-র দ্বিতীয় অধ্যায় নিয়েই যে তিনি ফিরবেন, সেই ইঙ্গিতও দিয়েছিলেন একতা।

 

 

 

একতা উল্লেখ করেন যে, ১৫০ এপিসোড নিয়ে শো-টি হবে। সিদ্ধান্তটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটি শুরুর আগে কথা হয়েছিল, ১৫০ পর্বেই গল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা দর্শকদের এতটাই ভালবাসা পেয়েছিল যে ২০০০ পর্ব পর্যন্ত চলেছিল। এই ধারাবাহিকটি ফের পর্দায় ফিরিয়ে আনারই যোগ্য’।

 

 

 

সিজন ২-এ স্মৃতি ইরানি ওরফে 'তুলসী'কে দেখা যাবে পরিবারের নতুন প্রজন্মের সঙ্গে জটিল সম্পর্ক ও আধুনিক সামাজিক দ্বন্দ্বে লড়তে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। স্মৃতি ইরানি সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন শুটিং ফ্লোর থেকে। সঙ্গে লিখেছেন — “২০ বছর পর আবার তুলসী। সময় বদলেছে, গল্প বদলেছে, কিন্তু ভালবাসা একই আছে।”

 

 

 

 

জানা যাচ্ছে, এবার থাকবে নতুন মুখ, নতুন চরিত্রদের আধিক্য। তবে গল্পের মোড়ে ফিরবেন পুরনো চরিত্ররা। তাই ইতিমধ্যেই প্রোমো শুটিংয়ে দেখা গিয়েছে মৌনী রায় ও করিশ্মা তান্নাকে। জানা যাচ্ছে, এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন দুই অভিনেত্রী। 

 

 

 

 

প্রসঙ্গত, ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’র মাধ্যমেই অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল মৌনীর। এরপর একে একে আরও ধারাবাহিক থেকে বড়পর্দায় নজর কেড়েছেন এই বাঙালি অভিনেত্রী‌। বিভিন্ন রিয়্যালিটি শো-এ সঞ্চালনা থেকে বিচারকের আসনেও দেখা গিয়েছে তাঁকে। তবে সম্প্রতি সার্জারিতে বদলে যাওয়া মুখের গড়ন নিয়ে সমালোচনায় রয়েছেন মৌনী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া