শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রাত পোহালেই জামাই আদরের পর্ব শুরু, প্রথম জামাইষষ্ঠীতে কী প্ল্যান টলিপাড়ার নবদম্পতিদের? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ মে ২০২৫ ১২ : ৪০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই জামাই আদর পর্ব শুরু। জামাইষষ্ঠী মানেই জমজমাট আয়োজন। খাওয়াদাওয়া থেকে শুরু করে উপহার দেওয়া নেওয়ার পর্ব। এই রীতি রেওয়াজ থেকে বাদ যাননি টলিপাড়ার দম্পতিরাও। টলিউডের নবদম্পতিদের কী প্ল্যান এই বিশেষ দিনে? 

 

 

 

সদ্য আইনি বিয়ে সেরেছেন অভিষেক বসু ও শার্লি মোদক। বিয়ের পর এই প্রথম জামাইষষ্ঠী। এই দিনটির জন্য কী পরিকল্পনা করে রেখেছেন? শার্লি আজকাল ডট ইন-কে বললেন, "আমাদের তো আইনি বিয়ে হয়েছে। সামাজিক বিয়ে এখনও হয়নি। তাই কিছু হবে না এ বছর। আসলে মা-বাবা দু’জনেই শহর থেকে দূরে থাকেন। সুতরাং সে রকম কোনও পরিকল্পনা নেই। আর শুটিং থেকেও তো ছুটি পাওয়া বেশ মুশকিল। তবে সেরকম কোনও পরিকল্পনা নেই।"

 

 

বিয়ের আগে কয়েকবার জামাই আদর উপভোগ করেছেন রুবেল। শ্বেতার বাড়িতেই আয়োজন হয়েছিল সব। তবে এ বছর বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী। কী পরিকল্পনা দম্পতির? শ্বেতার কথায়, "কাজ থেকে ছুটি নিয়েছি দু'জনেই। প্রথম জামাইষষ্ঠী নিয়ে বেশ এক্সাইটেড। রুবেল নিজে পছন্দ করে মায়ের জন্য শাড়ি কিনেছে। মা-ও ওর জন্য পাঞ্জাবি কিনেছে‌। যতদূর জানি, আমাদের দু'জনের পছন্দের রান্না হবে, বাকিটা সারপ্রাইজ। তবে বৌমা ষষ্ঠীটা হবে না বোধহয় আমার!"

 

 

 

মেয়ের হাত ধরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়। জীবনকে আরও একটা সুযোগ দিয়েছিলেন তিনি। সফলও হয়েছেন। পরিচালক, চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে মেয়ে গরিমাকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী। এ বছর জামাইষষ্ঠীতে কী পরিকল্পনা তাঁদের? মল্লিকার কথায়, "রুদ্র ডাক্তার হলেও রীতি রেওয়াজে খুব বিশ্বাসী। নিজে পছন্দ করে মায়ের জন্য শাড়ি কিনেছে। আসলে পরিবারকে আগলে থাকতে ভালবাসে তো, তাই ওর কাছে জামাইষষ্ঠীর আলাদা উচ্ছ্বাস। এদিন রুদ্রর পছন্দের মাটন রান্না হবে। আর পরিবারের সবাই মিলে একটা ভাল সময় কাটাব, এটাই ইচ্ছে আছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া