বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ মে ২০২৫ ১০ : ৪৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বিনোদন জগতের পরিচিত মুখ রণজয় বিষ্ণু। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-র 'অনিকেত'-এর চরিত্রে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও চুটিয়ে কাজ করছেন রণজয়। হঠাৎই ভুতের খপ্পরে পড়লেন অভিনেতা? ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী রণজয়! সমাজমাধ্যমে জানালেন তেমনটাই।
শুক্রবার রাতে রণজয় বিষ্ণু একটি ভিডিও ভাগ করেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে তাঁর গোটা ঘরে মাটি ভর্তি হয়ে রয়েছে, টব উল্টে পড়ে সারা ঘরে মাটি ছড়িয়ে গিয়েছে। সেই ভিডিও করে তিনি পোস্ট করে বলেন, "আমার ছবি পড়ে আছে, গাছ ভেঙে আছে। জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোই। তাও এরকম কাণ্ড। মনে হল ভিডিও বানাই। কোনও কারণ নেই কিন্তু এটা হওয়ার। দরজা জানলা সব বন্ধ। তাও টব পড়ে, ছবি পড়ে আছে। কিছুদিন ধরেই এমন হচ্ছে।"
তিনি এদিন আরও বলেন, "এছাড়া আমার হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝে মাঝেই পা নাড়াতে পারি না, কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও জানি না যে কী হচ্ছে, কেন হচ্ছে। তবে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। গত প্রায় ৩-৪ মাস ধরে হচ্ছে। এরম বহুবার হয়ে রয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম যে হাতে স্ক্র্যাচ হয়ে রয়েছে, বা কোথাও আঁচড়ের দাগ। এর কারণ বা প্রতিকার আমার জানা নেই।"
রণজয়ের সঙ্গে ঘটা এই ঘটনার কথা জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালেও। ওই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। কেউ অভিনেতাকে একা ঘরে না থাকার পরামর্শ দিয়েছেন। কেউ আবার হনুমান চালিসা পড়ার পরামর্শ দিয়েছেন। অনেক নেটিজেনদের অনুমান, এই ঘটনার সঙ্গে ভৌতিক যোগ রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি