শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মে ২০২৫ ১৯ : ২৬Soma Majumder
নিজস্ব সংবাদদাতাঃ ২০০৩ সালে বড়পর্দায় হইচই করে মুক্তি পেয়েছিল 'চোখের বালি'। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় সেই প্রথম বাংলা ছবিতে অভিনয় করেছিলেন বলি-অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টোটা রায়চৌধুরীও। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস 'চোখের বালি'র অনুসরণে তৈরি এই ছবিতে নজর কেড়েছিল প্রসেনজিৎ-ঐশ্বর্যার রসায়ন। তবে জানেন কি ছবিতে ঐশ্বর্যর অভিনয় করার কথাই ছিল না! ‘বিনোদিনী’র চরিত্রে আরেক অভিনেত্রীর কথা ভেবেছিলেন পরিচালক।
রবীন্দ্রনাথের বহু উপন্যাস বারবার উঠে এসেছে পর্দায়। তবে সেসবের মাঝে 'চোখের বালি' আজও দর্শক মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। যে কোনও ছবির আগে অনেকটা সময় সেই ছবির বিষয়বস্তু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন ঋতুপর্ণ। চোখের বালির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
'আর্থ', 'বিফোর দ্য রেইনস', 'পিতা', 'ফায়ার', 'মান্টো' ছবিগুলোর কথা মনে পড়ে? এইসব ছবিতে যিনি নজর কেড়েছিলেন, তিনি আর কেউ নন অভিনেত্রী নন্দিতা দাস। বলিউডে প্রায় কয়েক যুগ রাজত্ব করেছেন। শুধু অভিনয় নয়, পরিচালনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’ ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই অভিনেত্রীকেই প্রাথমিকভাবে 'বিনোদিনী'র চরিত্রে ভাবা হয়েছিল।
শোনা যায়, ছবিটি নিয়ে যখন বিস্তর আলোচনা চলছে, তখন ঋতুপর্ণ ঘোষ জানিয়েছিলেন, নন্দিতা দাসই হবে 'বিনোদিনী'। চরিত্রের পোশাকের জন্য নাকি নন্দিতার মাপও নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঐশ্বর্যকেই বেছে নিন পরিচালক। এই ছবিই ছিল বচ্চন বধূর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ। বলা বাহুল্য, একেবারে অন্য রকম রূপে তাঁকে পেয়েছিল দর্শক। পরনে আটপৌরে স্টাইলে সাদা থান ৷ ব্লাউজ নেই ৷ কোমর অবধি এক মাথা চুল ৷ রাইসুন্দরীর ‘বিনোদিনী’ লুক সামনে আসতেই হইচই পড়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি