শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ মে ২০২৫ ২৩ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের গ্ল্যামার গার্ল এবার হলিউডে! তাও আবার অস্কারজয়ী কেভিন স্পেসির পরিচালনায় সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার ‘হোলিগার্ডস’-এ মুখ্য চরিত্রে — দিশা পাটানি।
দু'দশক পর পরিচালনায় ফিরলেন স্পেসি। আর সেই ছবির হেডলাইন এখন দিশা নিজেই। শ্যুট হয়েছে মেক্সিকোর দুর্ধর্ষ লোকেশনে। আর সেখানে দিশা একেবারে চোখ ধাঁধানো! ‘ডুরাঙ্গো’ ছবিতে দিশার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ডলফ লুন্ডগ্রেন (রকি ৪, দ্য এক্সপেন্ডেবলস), টাইরিজ গিবসন (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস) এবং ব্রিয়ানা হিল্ডেব্র্যান্ড (ডেডপুল,লুসিফার) এর মতো হলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীরা। তবু আন্তর্জাতিক ছবি সমালোচকদের চোখে যিনি একঝলকে বাজিমাৎ করেছেন, তিনি দিশা। এক ইন্ডাস্ট্রি সূত্র জানাচ্ছেন, দিশার দৃশ্যগুলো নাকি ভিজ্যুয়ালি অসাধারণ! অভিনেত্রীর উপস্থিতি একেবারে জমজমাট। এই প্রজেক্টে বলি-অভিনেত্রীই এক্স-ফ্যাক্টর।
এই থ্রিলার মূলত একটি বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজির প্রথম অধ্যায়। যেখানে অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়বে মানবজাতির শেষ সেনারা। ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনের মাঝপথে, কিন্তু ইতিমধ্যেই হলিউড-বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই গুঞ্জন চরমে।
ইতিমধ্যেই ‘ডুরাঙ্গো’-র সেট থেকে দিশার শুটিংয়ের একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা বলছেন,“দিশা যেন পর্দায় আন্তর্জাতিক দুনিয়ার পরবর্তী অ্যাকশন গডেস!” ইন্ডাস্ট্রির অন্দরের এক সূত্রের কথায়, “জানুয়ারিতেই ‘ডুরাঙ্গো’-তে শুট করছিলেন দিশা, টাইরিজ গিবসনের সঙ্গে। সে দৃশ্যগুলো দেখলে বোঝা যায়, দিশা কোথায় পৌঁছে গেছেন — এ এক অন্য পর্যায়।”
হলিউডের পাশাপাশি বলিউডেও দিশার ব্যস্ততা তুঙ্গে — আসছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ‘হোলিগার্ডস’-এর সঙ্গে সঙ্গেই দিশা হাজির হচ্ছেন বলিউডের আইকনিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় ছবিতে — ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, মুক্তি ২০২৫-এ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি