শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
ছবি: সঞ্জীব ঘোষ
Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩০ মে ২০২৫ ২২ : ৪১Rahul Majumder
২০১৩ সালের ৩০শে মে। ১২ বছর আগে আজকের তারিখে বাঙালির ঘুম ভেঙেছিল ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর খবরে। বয়স তখন মাত্র ৫০ ছুঁইছুঁই। জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের বিনোদন জগৎ থেকে তাঁর গুণমুগ্ধ দর্শকমহল। বছরের হিসেবে এক ডজন। এত বছর পরেও তাঁর ঋতুদা র স্নেহের ডাক, তাঁর বন্ধুত্বের স্পর্শ ভোলেননি পরিচালক হরনাথ চক্রবর্তী।
“মানতে কষ্ট হয়, মানুষটা আর নেই। ঋতুদা যখন পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, ততদিনে প্রভাত রায়, স্বপন সাহা, আমি চুটিয়ে কাজ করছি। অবশ্যি মূলধারার বাণিজ্যিক ছবিতে। ঋতুপর্ণ যেন এলেন, দেখলেন, জয় করলেন। অন্যধারার ছবির জগতে সম্পূর্ণ স্বাতন্ত্র্য এক ঘরানা তৈরি করে নিলেন তিনি। দ্রুত তৈরি করে নিলেন নিজের দর্শক, যা মোটেই সহজ কাজ নয়।
অনেকে মনে করতেন বা এখনও হয়ত করেন, আমাদের এবং ঋতুদার যেহেতু ছবির ঘরানাটা আলাদা, তাই হয়ত উনি মূলধারার বাংলা ছবিকে পাত্তা দিতেন না। অত্যন্ত ভুল কথা! সব বাংলা ছবি দেখতেন ঋতুদা। খোঁজখবর রাখতেন ছোট ছোট বিষয়েও। প্রভাতদা, স্বপনবাবু, আমার ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেন ঋতুদা। কোনওদিনও সমালোচনা করেনি বাংলা বাণিজ্যিক ছবির। বলতেন, “এত বড় বক্স অফিস সাফল্য আসছে, সেটা তো মিথ্যা নয়। দর্শক তো বোকা নয়। কেন জনপ্রিয়হচ্ছে এই ছবি, সেইটে আমি দেখতে চাই। কারণটা বুঝতে চাই।' আমার ছবি দেখে আলোচনায় বসতেন আমার সঙ্গে। কোথায় ঠিক, কোথায় ভুল-খুঁত এসব নিয়ে আলোচনা করতেন, পরমার্শ দিতেন। একটা ঘটনা বলি, তখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ রমরমিয়ে চলছে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং আমি গড়িয়ার মহুয়া প্রেক্ষাগৃহে হল ভিজিট এ গিয়েছি। সেখান থেকে বেরোনোর সময় দেখি দলবল নিয়ে পরের শো দেখতে ঢুকছে ঋতুপর্ণ ঘোষ! ভাবতে পারেন! আমাকে তো ঋতুদা বলত, তোদের মতো তোরা ভাল কাজ করছিস। এটাই ইম্পর্ট্যান্ট। '
আরও একটা ব্যাপার বলি, এটা হয়ত অনেকে জানেন না। আমার পরিচালিত ছবি রণক্ষেত্রে দু'টো গান লিখে দিয়েছিল ঋতুদা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরোধে। প্রসেনজিৎ-শতাব্দী সে ছবির নায়ক-নায়িকা ছিলেন। সংগীত পরিচালক হিসেবে দেবজ্যোতি মিশ্রের ওটাই প্রথম ছবি। যাই হোক, যেটা বলছিলাম... একজন মূলধারার বাণিজ্যিক পরিচালকের ছবির গান লিখে দিচ্ছেন অন্যধারার ছবি ঘরানার একজন এত বিখ্যাত পরিচালক। বর্তমান সময়ে আমাদের ইন্ডাস্ট্রির দিকে তাকালে এ ঘটনা কল্প-কথা মনে হবে। আসলে, তখন ইন্ডাস্ট্রি একটা পরিবার ছিল। সবাই আড্ডা মারত, পরস্পরের পাশে থাকত, হইহই একটা ব্যাপার ছিল।
আর একটা কথা বলি, বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির বহু শিল্পী, টেকনিশিয়ানরা হয়ত ঋতুপর্ণ ঘোষের নাম শুনলে হয়ত চিনতে পারবে না, তবে তাতে কিছু যায় আসে না!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি