শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ মে ২০২৫ ১৯ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শেয়ার বাজারে ভুয়ো প্রচার চালিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানোর অভিযোগে কড়া পদক্ষেপ নিল সেবি (SEBI)। সদ্য ঘোষিত চূড়ান্ত রায়ে অভিনেতা আরশাদ ওয়ারসি, তাঁর স্ত্রী এবং ভাইকে এক বছরের জন্য শেয়ার বাজারে লেনদেন থেকে নিষিদ্ধ করেছে সেবি । শুধু তাই নয়, তিনজনকেই ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁদের থেকে মোট ১.০৫ কোটি টাকা ফেরত আদায়ের নির্দেশও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ঘটনার কেন্দ্রবিন্দুতে সাধনা ব্রডকাস্ট লিমিটেড(SBL)—যার এখন নতুন নাম ক্রিস্ট্যাল বিজনেস সিস্টেম লিমিটেড। অভিযোগ, এই সংস্থার শেয়ারের দাম কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছিল, আর তার পেছনে ছিলেন এক ব্যক্তি, মনীশ মিশ্র, যিনি এই পুরো ষড়যন্ত্রের মূলচালক। তাঁর সঙ্গে যোগাযোগ রেখে আরশাদ ও তাঁর পরিবার শেয়ার বাজারে 'স্ট্রাকচার্ড ট্রেডিং' চালিয়েছেন বলে দাবি সেবির।
সেবি জানিয়েছে, আরশাদ ওয়ারসির সঙ্গে মনীষ মিশ্রের হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গেছে—মনীশ নাকি আরশাদ, তাঁর স্ত্রী এবং ভাইয়ের অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা করে ট্রান্সফার করার প্রস্তাব দিয়েছিলেন। সেই চ্যাট থেকেই পরিষ্কার হয়েছে, পুরো পরিকল্পনা সম্পর্কে আরশাদ অবগত ছিলেন।
২০২৩ সালের ২৭ জুন সেবির সামনে নিজের জবানবন্দিতে আরশাদ স্বীকার করেন, শুধু নিজের অ্যাকাউন্টে নয়, তিনি স্ত্রী ও ভাইয়ের নামেও শেয়ার বাজারে ট্রেড করেছিলেন। যদিও তাঁরা দাবি করেছেন, স্টক মার্কেট সম্পর্কে তাঁরা একেবারেই নতুন, এবং মনীশ মিশ্রের ফাঁদে পড়েই তাঁদের এই বিপুল ক্ষতি হয়েছে। তবে সেবি সে ব্যাখ্যা মেনে নেয়নি।
এই ঘটনা আবারও প্রমাণ করল, তারকা মুখ দেখেই কেউ কেউ শেয়ার কিনে ফেলেন—কিন্তু তার ফল হতে পারে মারাত্মক। সেবি-র এই পদক্ষেপ শেয়ার বাজারে স্বচ্ছতা ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা।
বলিউডি গ্ল্যামার হোক বা শেয়ার বাজার—ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় চড়া মূল্যেই! আরশাদ ওয়ারসির এই শাস্তি সেই বাস্তবেরই জ্বলন্ত প্রমাণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি