শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ২৩ : ২১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এ গল্প, এক মা ও মেয়ের গল্প। ছোট্টবেলার সবটুকু বুকের মধ্যে নিয়ে বড় হয়েছে মা, দিয়ে যাবে কাকে? ছোট্ট মেয়ে, মায়ের একমাত্র ভরসা। মেয়ে, কি চিনতে পারবে মা কে শেষ পর্যন্ত? মা কি মেয়েকে দিয়ে যেতে পারবে তার ছোটবেলাটুকু? পাশের লোক তাকে চিনতে পারেনি। হয়তো চিনতে চায়ওনি। শেষ ভরসা তো সন্তান। তাকে কি নিজের করে পাবে মা শেষ পর্যন্ত? এই নিয়েই ‘বেগনি রঙের আলো’।
বিশ্বরূপ চক্রবর্তীর কথায়, “আমাদের প্রোডাকশন হাউজ ‘পথচলতি গল্প’-এর প্রযোজনায় ‘বেগনি রঙের আলো’ আমার জীবনের প্রথম প্রযোজনা এবং অভিনয় অভিজ্ঞতা। পরিচালক মানসী সিংহ এবং সহ-অভিনেতা সোহিনী সরকার, অর্পিতা ঘোষ এবং চন্দন সেনের সঙ্গে কাজ করতে পেরে আমি আপ্লুত। এমন অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। চাই এই যাত্রা সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাক।”
পৌলমী রায় জানালেন, “ বেগনি রঙের আলো’ আমার প্রথম প্রযোজনা। ‘পথচলতি গল্প’-এর তরফে এই যাত্রা শুরু। মানসী সিংহের মতো পরিচালকের সঙ্গে এবং এমন অসাধারণ কলাকুশলীদের সঙ্গে কাজ করে আমি খুবই কৃতজ্ঞ। চাই এই কাজটিও টিমওয়ার্কের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠুক।”
সোহিনী সরকারের আবেগমাখা মন্তব্য, “অনেকদিন ধরেই মিষ্টুদির (মানসী সিংহ) সঙ্গে কাজ করার কথা হচ্ছিল, এবার অবশেষে সেটা বাস্তব হতে চলেছে। আর আমি গল্পের নাম শুনেই প্রথমে মুগ্ধ — ‘বেগনি রঙের আলো’, এ ধরনের নাম সাধারণত সিনেমায় দেখা যায় না, একটু অন্যরকম, একটু ব্যতিক্রমী। ঠিক যেমন নামটা সহজ-সরল, তেমনি গল্পটাও একদম নিখাদ, সাদামাটা — আর এই সরলতাই গল্পটার প্রতি টান তৈরি করেছে।”
মানসী সিংহের মুখে টিম স্পিরিটের জয়গান -“নতুন পরিচালক আর নতুন প্রযোজনা সংস্থার এই জুটি কাজের দিক থেকে একেবারে দুর্দান্ত! দুজনেই নতুন, তাই তারা নিজেদের সেরাটা দিতে চায় — ঠিক যেমনটা আমি পেয়েছিলাম ‘ধাগা প্রোডাকশন’-এর সঙ্গে, তেমনি এই নতুন কাজেও — ‘পথচলতি গল্প’-এর সঙ্গে কাজ করাও একটা দারুণ অভিজ্ঞতা।
গান করছেন প্রঞ্জল, এডিট করছেন সুজয়, চিত্রগ্রহণে সৌভিক আর সঙ্গে আছেন সোহিনী সরকার, চন্দন সেন, অর্পিতা ঘোষ, নবাগত বিশ্বরূপ চক্রবর্তী এবং শুভম রায় সহ আরও অনেক নতুন মুখ। একসঙ্গে এতগুলো প্রাণবন্ত মানুষ কাজ করলে সেট হয়ে ওঠে এক পরিবারের মতো।
গল্পটা মা আর মেয়ের সম্পর্ক নিয়ে। মায়ের জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল তাঁর শৈশব। সেই সময়টা কি সে আবার ফিরে পাবে? মেয়ে কি মায়ের মানসিকতা বুঝতে পারবে? সম্পর্কের এই মনস্তত্ত্ব নিয়েই এগোয় গল্পটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি