শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৯ মে ২০২৫ ২২ : ৫৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দর্শকেরা দেখেছেন অভিনেত্রী জুঁই সরকারকে। তবে এবার জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকেও দেখা যেতে চলেছে জুঁইকে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে।
ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ জুঁই সরকার, নানান ধরনের চরিত্রে দর্শকদের অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি, ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে জুঁইকে নেতিবাচক চরিত্রে দেখার পর এবার কুসুম ধারাবাহিকে দর্শকেরা অভিনেত্রীকে দেখতে চলেছেন সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে। জানা গিয়েছে, ‘ইন্দ্রানী’ অর্থাৎ অঞ্জনা বসু অভিনীত চরিত্রটির খুব কাছের একজন মানুষ হতে চলেছে জুঁই অভিনীত এই চরিত্র। এই বাড়ির সবকিছু সামলে রাখা, আগলে রাখার দায়িত্ব রয়েছেন তিনি, বাড়ির সকলে ভাল চায় এই চরিত্রটি। তবে একাধারে নেতিবাচক এবং ইতিবাচক চরিত্র পাওয়া বা করে যাওয়া সহজ কথা নয়। ‘অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট’ এর দু’টি ধারাবাহিক ‘শুভ বিবাহ’ এবং ‘কুসুম’-এ সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্র পেয়ে দারুন খুশি অভিনেত্রী জুঁই।
তবে চরিত্র নিয়ে এখনই বিশেষ কিছু ভেঙে বলতে না চাইলেও জুঁই বললেন, “অ্যাক্রোপলিসের স্নিগ্ধাদি সব সময় আমাকেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন বারবার নিজেকে ভাঙার। সেই কারণেই নেতিবাচক চরিত্র করার পর এরকম একটি ইতিবাচক চরিত্র পেলাম। মূলত নেতিবাচক চরিত্র যারা করেন তারা সেই ধরনের চরিত্রই পেয়ে থাকেন, আমার ক্ষেত্রে সেটা হয়নি এইজন্য আমি কৃতজ্ঞ।”
‘কুসুম’ ধারাবাহিকে দর্শকেরা দেখতে চলেছেন নতুন জুটিকে, জি বাংলায় বহুদিন পর ফিরলেন অভিনেত্রী অঞ্জনা বসু। তাই সব মিলিয়ে এই ধারাবাহিক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি