শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মে ২০২৫ ২২ : ১৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিউডে কৌতুকাভিনেত্রীদের মধ্যে অন্যতম ভারতী সিং। কমিক টাইমিংয়ের জোরে দর্শকের মনে পাকাপাকি জায়গা করেছেন তিনি। এখন এক ডাকে ভারতীকে চেনেন সবাই। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের দাবি, ভারতীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ কোটি টাকা। ভারতী সিং-এর আয় প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, তিনি প্রতি বছর ৩ কোটি টাকা আয় করেন। রয়েছে নিজের গাড়ি-বাড়ি। স্বামী হর্ষ লিম্বাচিয়া ও পুত্র গোলাকে নিয়ে সুখের সংসার করছেন তিনি।
ভারতীকে বর্তমানে 'লাফটারশেফ সিজন ২'-এ দেখা যাচ্ছে। তাঁর অনবদ্য কৌতুকের মাধ্যমে ভারতী অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছেন। তবে এবার নাকি গুরুতর অসুস্থ তিনি। ভ্লগে নিজের শারীরিক অবস্থা নিয়ে ভারতী বলেন, 'হর্ষ আমার রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে। কয়েকদিন ধরে আমার শরীরটা একদম ভাল লাগছে না। ব্যাংকক থেকে ফেরার পর থেকেই খুব দূর্বল লাগছে। তাই আমরা শুধু রক্ত পরীক্ষা করে দেখছি কিছু হয়েছে কিনা। এসব নিয়ে আমি খুব ভয়ে আছি।"
এরপরে অভিনেত্রীর রক্ত পরীক্ষায় কী এসেছে, সেই প্রসঙ্গে তিনি জানান। এমনকী, এও জানান, আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ করেছেন তিনি। কিন্তু এবার নিজের শারীরিক অবস্থার কারণে ভয় পেয়ে গিয়েছেন ভারতী।
ভিডিওতে ভারতী বলেন, "রক্ত পরীক্ষার জন্য সকাল থেকে কাঁদছি। শিগগিরই ফুল বডি চেকআপ হবে, তবে খুব ভয় পাচ্ছি। এখন, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি জানতে পারছি যে কিছু না কিছু রোজ সবার সঙ্গে ঘটছে। আপনাদের সকলকে অনুরোধ করছি যে, আপনারা নিজেদের জীবনযাত্রাকে উন্নত করুন।" যদিও নিজের ভ্লগে ঠিক কী হয়েছে, ভারতীর তা খোলসা করেননি তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি