শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ২১ : ১২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের এক ক্যাফেতে বুধবার সন্ধ্যায় জমজমাট আবহে প্রকাশ পেল অনুরাগ বসুর আসন্ন সঙ্গীতনাট্য ‘মেট্রো ইন দিনো’-র প্রথম গান ‘জমানা লাগে’। উপস্থিত ছিলেন ছবির গোটা তারকা দল ও সঙ্গীতকারেরা। তবে গান ছাড়াও যেটা সবচেয়ে বেশি আলোড়ন ফেলল, তা হল প্রয়াত জনপ্রিয় অভিনেতা ইরফান খানকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ।
অনুরাগ বসু স্পষ্ট করেই জানান— এই ছবি যদিও নতুন, এর আত্মা ঠিক আগের ছবির মতোই— ২০০৭ সালের আইকনিক ছবি লা’ইফ ইন মেট্রো’-র। সেই ছবিতে কঙ্কনা সেন শর্মার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। এবার কেবল তিনিই ফিরেছেন সেই আসল দল থেকে, তবে এই ফেরা যেন স্মৃতির ধাক্কাতেই বিদ্ধ।
অনুরাগ বলেন— “একটা দৃশ্যের টোন ছিল আগের ছবির মতোই। হঠাৎই কঙ্কনা কেঁদে ফেলল। এখনও ভয় হচ্ছে কেউ যদি ইরফানকে নিয়ে প্রশ্ন করে… কারণ আমরা ওঁকে ভীষণ মিস করি। শুধু ওঁকে নয়, গায়ক কেকে-কে মিস করি, আরও অনেকে আছেন—যাঁরা আর নেই, অথচ আগের ছবিতে আমাদের সঙ্গী ছিলেন।”কঙ্কনা নিজেও জানান, “ইরফান-কেও ভুলতে জমানা লাগবে'—অর্থাৎ তাঁকে ভুলতে সময় নয়, একটা যুগ লেগে যাবে।”
স্মৃতির এই পটভূমিতে উঠে এলেন সঙ্গীতশিল্পী কেকে-ও। লাইফ ইন আ মেট্রো-র ‘আলবিদা’ ও ‘ও মেরি জান’ গেয়ে যিনি আজও অনুরাগীদের হৃদয়ে অমর।
‘মেট্রো ইন দিনো’ আসলে অনুরাগ বসুর ‘মেট্রো ট্রিলজি’-র শেষ অধ্যায়, ‘লাইফ ইন আ মেট্রো’ আর লুডো-র পরে। ২০২৫-এর ৪ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি, যেখানে আধুনিক সম্পর্কের ঘাত-প্রতিঘাত আর প্রেমের নতুন সংজ্ঞা তুলে ধরবেন পরিচালক।
এ ছবিতে কঙ্কনা সেন শর্মা ছাড়াও রয়েছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, আলি ফজল, নীনা গুপ্তা ও শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় আছেন প্রিতম। প্রযোজনা করছেন ভূষণ কুমার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি