শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Netizens Slam Actress Urvashi Rautela posts a throwback selfie with Hollywood star Leonardo DiCaprio

বিনোদন | টাইটানিক তো ডুবেছিল, এবার কি ডুবছে উর্বশীর বিশ্বাসযোগ্যতা? লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে ছবি তুলে কেন বিপাকে উর্বশী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ২০ : ২৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ফের আলোচনায় উর্বশী রাউতেলা! না কি বিতর্কে ?কারণ একটাই — লিওনার্ডো ডি ক্যাপ্রিওর সঙ্গে একটি থ্রোব্যাক সেলফি শেয়ার করে তিনি দাবি করলেন, “ হোয়েন লিওনার্দো ডি ক্যাপ্রিও কলস ইউ দ্য কুইন্স অফ কান!” অর্থাৎ ‘লিও আমাকে কানের রানি বলেছেন!’ — আর এতেই তুফান বয়ে গেল সোশাল মিডিয়ায়।

 

উর্বশীর পোস্ট করা ছবিটি ২০২২ সালের, যখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে লিওর সঙ্গে দেখা করেন বলে দাবি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “ধন্যবাদ, লিও… কারণ এই প্রশংসা সত্যিই টাইটানিক-সম!”

 

 

 

কিন্তু এ নিয়ে উচ্ছ্বাসের চেয়ে বেশি উঠেছে ট্রোল আর প্রশ্নের ঝড়। কারণ, এই প্রথম নয়। তিন বছর আগেও উর্বশী দাবি করেছিলেন, লিও নাকি তাঁকে "ট্যালেন্টেড অ্যাক্ট্রেস" বলে প্রশংসা করেছিলেন এবং ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতি নিয়েও মন্তব্য করেছিলেন। তখনও নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছিল এই দাবির সত্যতা নিয়ে।

 

এবারও একই কাণ্ড। অনেকেই সোজাসুজি প্রশ্ন তুলেছেন, “লিও কি আদৌ এমন কিছু বলেছিলেন?” কেউ আবার ছবিটিকে ‘এআই-এর কেরামতি’ বলেও উড়িয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “প্রিয় উর্বশী, আপনি নিজেই যদি এসব ছড়াচ্ছেন, তবে জেনে রাখুন, আপনি নিজেকেই অপমান করছেন। একজন সত্যিকারের তারকার আত্মসম্মানই তাকে তারকা করে তোলে, বাহ্যিক লাইমলাইট নয়।” আরেকজনের কটাক্ষ, “আত্মকেন্দ্রিক ব্যাপারটা যদি মানুষ হত, তাহলে উর্বশী হতেন!” একজন তো সোজাসুজি লিখে ফেলেছেন— “দিন দিন এআই খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে উঠছে দেখছি!” আরও এক জনের মন্তব্য, “দূর! এটা তো লিওনার্দোর ডুপ্লিকেট।”

 

তবে উর্বশীর বন্ধু ওরি কিন্তু পাশে দাঁড়িয়েছেন। তিনি সেই পোস্টের বার্তা বাক্সে লেখেন, “মানেটা কি, যে তো একে বলছে কান-এর রানি??? কী মুশকিল, তুমিই তো কান-এর রানি!”

 

এদিকে, চলতি মাসেই উর্বশী নিজের সাহসী ফ্যাশন চয়েস নিয়েও কানে নজর কাড়েন। তাঁর রিপড গাউন, তোতা পাখির ক্লাচ আর ব্রা-নেকলেস ব্যাগ—সবই ঝড় তোলে ফ্যাশন মহলে। তবে তিনি ফেস্টিভ্যালে ছিলেন একেবারেই ব্যক্তিগতভাবে, কোনও অফিশিয়াল সিলেকশনের অংশ হিসেবে নয়।

 


উর্বশী তাঁর মতো করে লাইমলাইটে থাকতে জানেন—তা স্পষ্ট। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—‘কানের রানি’ শিরোপাটা কি সত্যিই  টাইটানিক নায়কের মুখ থেকে বেরিয়েছে? না কি উর্বশীর নিজের মনের ইচ্ছে থেকেই লেখা এক রঙিন গল্প?

 

যতক্ষণ না লিও নিজে কিছু বলেন, ততক্ষণ “টাইটানিক কমপ্লিমেন্ট”-এর নৌকা কি ডুবে যাচ্ছে নাকি ভাসছে, তা ঠিক করা কঠিন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া