শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jennifer Winget And Karan Singh Grover May Face Off in Reality Show The Traitors

বিনোদন | ভালবাসা, বিচ্ছেদ আর প্রতারণা—ভাঙা সম্পর্কের ছায়া নিয়ে রিয়্যালিটি শো-তে মুখোমুখি করণ-জেনিফার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ১৯ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  তাঁদের বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে অনেকটা সময়। পরস্পরের মুখোমুখিও হননি এই দু'জন। যদিও পর্দায় জুটি হিসাবে তাঁরা দারুণ জনপ্রিয় ছিলেন দর্শকমহলে। তবে জোর খবর, এক যুগ পর ফের একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন টেলিভিশনের প্রাক্তন জুটি—জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার! একথা শুনেই টেলি-প্রেমীরা দম বন্ধ করে অপেক্ষা করছেন। ‘দ্য ট্রেইটরস’ নামের একটি নতুন রিয়্যালিটি শো নিয়ে এই হইচই। করণ জোহর প্রযোজিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার গেম শো নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। এবং সেই উত্তেজনায় ঘি ঢেলেছে এই দুই তারকার সম্ভাব্য ‘রিইউনিয়ন’।


আন্তর্জাতিক জনপ্রিয় ফর্ম্যাটে তৈরি এই শোয়ে থাকবেন মোট ২০ জন নামী তারকা। যেখানে ঘোরাফেরা করবে চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর মস্তিষ্ক ঘামানো স্ট্র্যাটেজির ছায়া। অংশগ্রহণকারীদের তালিকায় জেনিফার ও করণ ছাড়াও জল্পনায় রয়েছেন—রাজ কুন্দ্রা, র্যা পার রাফতার, ইনফ্লুয়েন্সার অপূর্ব মাখিজা, কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি, উরফি জাভেদ, করণ কুন্দ্রা এবং অভিনেত্রী জাসমিন ভাসিন।

 

২০০৯ সালে ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন জেনিফার ও করণ। তাদের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। সেই প্রেমই গড়ায় বাস্তবে, ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু, মাত্র দু’বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক—২০১৪ সালে বিচ্ছেদ। তারপর করণ নতুন জীবন শুরু করেন অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। আর জেনিফার নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর একসিরিজ , ধারাবাহিকে।

 


জেনিফার-করণের  তাঁদের ব্যক্তিগত ইতিহাস, জনপ্রিয়তা এবং পারস্পরিক কেমিস্ট্রি মিলিয়ে এই জুটি ফের একসঙ্গে পর্দায় মানেই দর্শকদের জন্য সোনায় সোহাগা। আর এইবার সেটা হতে চলেছে এমন এক শো-তে, যেখানে বিশ্বাস আর প্রতারণার মাঝখানে দুলবে সব সম্পর্ক। তাই বলাই যায়, এই রিইউনিয়ন শুধু টিআরপি-তে নয়, আবেগেও ভাসাবে দর্শকদের।

দর্শকদের চোখ এখন করণ জোহরের এই সাইকোলজিক্যাল থ্রিলার রিয়্যালিটি গেম শো-এর দিকেই। রসায়ন, রণনীতি আর রহস্যে ভরা এই ‘ট্রেইটরস’ কতটা উত্তেজনা ছড়াবে, সেটাই দেখার!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া