শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মে ২০২৫ ১৭ : ৫৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই আচমকা এনগেজমেন্ট এবং আইনি বিয়ে সারেন অভিষেক বসু ও শার্লি মোদক। যদিও এই বিয়ের কথা একেবারেই গোপনে রেখেছিলেন তাঁরা। এবার জীবনের নতুন অধ্যায় শুরুর পরই দারুণ সুখবর দিলেন শার্লি।
আইনি বিয়ের পর পাহাড়ে হানিমুন সেরে এসেছেন অভিষেক-শার্লি। এসেই 'ফুলকি' ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন অভিষেক। তবে এই ধারাবাহিকে আর দেখা যাবে না শার্লিকে। বিয়ের পর কী তবে সংসার নিয়ে ব্যস্ত শার্লি? অনেকের মনেই ছিল এই প্রশ্ন। এর মধ্যেই নতুন সুখবর দিয়ে দিলেন অভিনেত্রী।
জীবনের নতুন অধ্যায় শুরুর পর এবার শুরু করলেন নতুন কাজ। জি বাংলার 'তুই আমার হিরো' ধারাবাহিকে এবার থেকে 'মধুবনী'র চরিত্রে দেখা যেতে চলেছে শার্লিকে। সদ্যই মুক্তি পেয়েছে প্রোমো। যেখানে আরশির সঙ্গে বিরোধ আরও বাড়ছে মধুবনীর। ঠিক কী কারণে 'মধুবনী'র চরিত্রে শার্লিকে দেখা যেতে চলেছে তা এখনও জানা যায়নি। তবে ফুলকির পর এখানেও নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শার্লি।
যদিও ইন্ডাস্ট্রিতে মুখ্য ভূমিকায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শার্লি। তবে এখন মূলত নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিবাচক হোক বা নেতিবাচক সব ধরনের চরিত্রেই সাবলীল শার্লি। আইনি বিয়ের পর মাত্র কয়েক দিনের বিরতি নিয়ে আবার কাজে ফিরলেন। এবার একসঙ্গে সামলাবেন সংসার ও কাজ। নতুন সংসার নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছেন অভিষেক ও শার্লি।
বিয়ের মতো নিজেদের প্রেমের কথাও গোপনেই রেখেছিলেন দুই তারকা। একেবারে চার হাত এক করার পর নিজেদের প্রেম নিয়ে প্রথমবার কথা বলেন এই তারকা দম্পতি। তবে প্রেম ও বিয়ে নিয়ে নানা সমালোচনা হলেও তাতে কান দিতে নারাজ দু'জনেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি