রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: সপ্তমীতে ধুনুচি নাচ, অষ্টমী-নবমীতে ‘রক্তবীজ’, ‘দশম অবতার’! শনের পুজোপ্রেম কবে?

নিজস্ব সংবাদদাতা | ২২ অক্টোবর ২০২৩ ১৩ : ২১
কোনও দিন পাড়ার মণ্ডপে নাচতে দেখা যায়নি তাঁকে। বরাবর দূরে বসে বন্ধুদের নাচাগানা উপভোগ করেছেন। ২০২৩ সপ্তমীতে তাঁকে নাচিয়ে ছাড়ল! তিনি শন বন্দ্যোপাধ্যায়। বিশেষ দিনে তাঁর সাজও বিশেষ। সাদা পাঞ্জাবিতে লাল সুতোর কাজ, সঙ্গে জিন্স। পাড়ার মেয়েরা তাঁকে ঘিরে। তাঁদের নিয়ে হাসিমুখে নাচছেন! সপ্তমীর এই মুহূর্ত রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। এত ভাল নাচ শিখলেন কোথা থেকে? এবছর আর দূরে নয়, সবার সঙ্গে মিশে গিয়ে পুজো উপভোগ করছেন শন?





সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল নায়কের সঙ্গে। মৃদু হেসে দাবি, ‘‘সত্যিই আমি কোনও দিন পুজো প্যান্ডেলে নাচিনি। ছোটবেলায় স্কুলে ছুটিই পেতাম না। তখন দেরাদুনে থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতাম।’’ এত নিখুঁত নাচের জন্য তিনি ধারাবাহিক ‘মন ফাগুন’-এর একটি দৃশ্যকে ধন্যবাদ জানিয়েছেন। দাবি, ওই দৃশ্যে পুজোর আবহে ধুনুচি নাচ ছিল। তার জন্য মহড়া দিতে হয়েছিল। তার পর থেকেই নাকি তিনি ‘এক্সপার্ট’ হয়ে গিয়েছেন! তাছাড়া, কিছু ব্যাপার পাঁচ জনের সঙ্গে থাকলে আপনা থেকেই এসে যায়। 






অষ্টমীতে শন সন্পূর্ণ ভিন্ন সাজে। এদিনও তিনি পাঞ্জাবি বেছে নিয়েছেন। তবে প্যাস্টেল সবুজরঙা। তবে বন্ধগলা, আঙরাখা স্টাইলের। বাকি দিনগুলোয় কী পরিকল্পনা আছে তাঁর? শনের কথায়, ‘‘নবমী পর্যন্ত ফাঁকাই আছি। সম্ভবত বন্ধুদের সঙ্গেই কাটবে।’’ সপ্তমীর অনেক রাত পর্যন্ত আড্ডা চলেছে। বাকি দুটো দিনও সেভাবেই কাটানোর পরিকল্পনা। পুজোয় চারটে ছবি মুক্তি পেয়েছে। নায়কের খুব ইচ্ছে, ‘রক্তবীজ’, ‘দশম অবতার’ দেখার। তা হলে পুজোপ্রেম কবে? ফের হেসে ফেলেছেন। জানিয়েছেন, কপাল খুবই খারাপ। পুজো এল। কিন্তু এ বছরেও প্রেম এল না!








 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া